ডা. মো. ফখরুল হাসান

ডা. মো. ফখরুল হাসান

ফেজ-বি, কার্ডিওলজি, বিএসএমএমইউ।


১৩ মে, ২০২৩ ১১:০২ এএম

পাহাড়ের কোলে চিকিৎসকের জীবনের গল্প

পাহাড়ের কোলে চিকিৎসকের জীবনের গল্প
ছবি: সংগৃহীত।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) কয়েকজন চিকিৎসক পাহাড়ি অঞ্চলে বেড়াতে গিয়েছেন। সেখানে ৩০-৩৫ বছরের একজন চিকিৎসককে দেখলেন পাহাড়ের ঢালে বসে নদী আর প্রকৃতির অপরূপ সৌন্দর্য উপভোগ করছেন। এ অবস্থায় বিএসএমএমইউ’র চিকিৎসকরা সেই চিকিৎসকের কাছে গিয়ে গল্প জুড়ে দেয়।

আপনি পড়াশোনা করেন না? জিজ্ঞাসা চিকিৎসক দলের। করি মাঝে মাঝে। মাঝে মাঝে? তাহলে আর কি করেন? ডিউটি করি মাঝে মধ্যে চেম্বার করি, মানুষকে ফ্রি সেবা দেই তাও যখন দরকার পড়ে। আর কিছু করেন না? নদী দেখি, পাহাড় সমুদ্রে ঘুরে বেড়াই, পরিবারকে সময় দিই।

আপনিতো চাইলে আরো কিছু করতে পারেন? চিকিৎসক জানতে চাইলেন, যেমন? নাহ, এই যেমন আরেকটু পড়াশোনা করে আপনি পোস্ট গ্রাজুয়েশনে চান্স পেতে পারেন , বিএসএমএমইউতে আসতে পারেন। তারপর... তারপর ধরেন, পোস্ট গ্রাজুয়েশন পাস করে ফেললেন। তারপর... তারপর, ধরেন পাস করে ঢাকা শহরে চেম্বার করবেন। তারপর... তারপর ধরেন, আপনার অনেক রোগী হবে, আপনি অনেক ইনকাম করতে পারবেন, আপনার অনেক নাম ডাক হবে, বাড়ি গাড়ি হবে।

তারপর... তারপর টাকা ইনকাম করে আপনি দেশ-বিদেশ ঘুরতে পারবেন, নদী পাহাড় সমুদ্র দেখতে পারবেন, পরিবারকে আরো বেশি সময় দিতে পারবেন। তো এখন আমি কি করছি! চিকিৎসক উত্তর দিলেন।

(বিদেশি গল্প অবলম্বনে)

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : গল্প
  এই বিভাগের সর্বাধিক পঠিত