১১ মে, ২০২৩ ০১:২৫ পিএম

স্বাস্থ্যখাতে ধনী দেশগুলোকে অর্থায়নের আহ্বান প্রধানমন্ত্রীর

স্বাস্থ্যখাতে ধনী দেশগুলোকে অর্থায়নের আহ্বান প্রধানমন্ত্রীর
তিনি বলেন, ‘ছোট ভূখণ্ডে বিশাল জনসংখ্যার চ্যালেঞ্জের মধ্যেও স্বাস্থ্যসেবায় নিশ্চিত সাফল্য অর্জন করেছে বাংলাদেশ।’

মেডিভয়েস ডেস্ক: বিশ্বব্যাপী স্বাস্থ্যখাতে সহায়তা বাড়াতে ধনী দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ বৃহস্পতিবার (১১ মে) দুপুরে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে স্মার্ট বাংলাদেশ বিষয়ক এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান তিনি।

প্রধানমন্ত্রী বলেন, সার্বজনীন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বিশ্বের ধনী দেশগুলোকে অর্থায়ন করতে হবে। এর জন্য ফান্ড তৈরি করতে হবে।

তিনি বলেন, ‘ছোট ভূখণ্ডে বিশাল জনসংখ্যার চ্যালেঞ্জের মধ্যেও স্বাস্থ্যসেবায় নিশ্চিত সাফল্য অর্জন করেছে বাংলাদেশ।’

তিনি আরও বলেন, ‘গ্রামীণ জনপদের নারী ও শিশুদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ১৮ হাজার কমিউনিটি ক্লিনিক করেছে সরকার। ছোট্ট একটি দেশে এতো বিপুল সংখ্যক মানুষের জন্য খাদ্য এবং স্বাস্থ্য সেবা নিশ্চিত করা কঠিন হলেও সরকার তা সুচারুভাবেই পালন করে যাচ্ছে।’ 

শেখ হাসিনা বলেন, ‘চিকিৎসকদের গবেষণায় আরও গুরুত্ব দিতে হবে। যেন প্রান্তিক পর্যায়ের মানুষ সহজে প্রাথমিক স্বাস্থ্যসেবা পায়।’

চিকিৎসা বিজ্ঞান ও চিকিৎসা কারিগরিতে দক্ষ জনশক্তি বাড়ানোর ওপরেও গুরুত্ব আরোপ করেন প্রধানমন্ত্রী।

টিআই

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ উদ্বোধন

রোগীর চাপ সামলাতে বড় হাসপাতালগুলোর সক্ষমতা বাড়ানো হবে: স্বাস্থ্যমন্ত্রী

জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ উদ্বোধন

রোগীর চাপ সামলাতে বড় হাসপাতালগুলোর সক্ষমতা বাড়ানো হবে: স্বাস্থ্যমন্ত্রী

সুস্থতায় সচেতন হওয়ার আহ্বান বিশেষজ্ঞদের

প্রতি ১০০ পুরুষের ৮-১০ জন প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক