০৯ মে, ২০২৩ ০২:০৩ পিএম

দাবদাহে নাকাল সারাদেশ, থাকবে আরও ৩ দিন

দাবদাহে নাকাল সারাদেশ, থাকবে আরও ৩ দিন
আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী ৪-৫ দিনের মধ্যে প্রলয়ঙ্করী শক্তিতে স্থলভাগে আছড়ে পড়তে পারে মোখা।

মেডিভয়েস রিপোর্ট: তীব্র দাবদাহে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। দুই সপ্তাহের ব্যবধানে দেশজুড়ে ফের অসহনীয় গরম বাড়ার কারণে দেশের বেশির ভাগ এলাকার মানুষ কষ্ট পাচ্ছে। এ গরমে দুর্ভোগই বেশি হচ্ছে নিম্ন আয়ের ও শ্রমিক শ্রেণির মানুষের।

আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, চার জেলায় তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এই গরম থাকতে পারে অন্তত আরও তিনদিন। এরপর বৃষ্টিবাদল হলে তাপমাত্রা কিছুটা কমতে পারে।

এখন পর্যন্ত চলতি মাসের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে গতকাল চুয়াডাঙ্গায় ৪১ ডিগ্রি সেলসিয়াস। রাজশাহী জেলায় তীব্র তাপপ্রবাহ বিরাজ করছে। সোমবার বেলা ৩টায় জেলার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।  গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে দক্ষিণ বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্তটি নিম্নচাপে রূপ নিয়েছে। গতকাল সন্ধ্যায় বাংলাদেশ উপকূল থেকে প্রায় ১৫ শ কিলোমিটার দূরে দক্ষিণ আন্দামান সাগরে অবস্থান করছিল এই নিম্নচাপটি। আগামীকাল রাতে মধ্য বঙ্গোপসাগরের ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে এটি।

আবহাওয়াবিদরা জানিয়েছেন, আগামী ৪-৫ দিনের মধ্যে প্রলয়ঙ্করী শক্তিতে স্থলভাগে আছড়ে পড়তে পারে মোখা। ঘূর্ণিঝড় মোখার অগ্রভাগ উপকূলে আঘাত শুরু করার সম্ভাব্য সময় ১৪ মে দুপুরের পর থেকে মধ্যরাত্রির মধ্যে।

মোখার মূলকেন্দ্র উপকূল অতিক্রম করার সম্ভাব্য সময় ১৪ মে দিবাগত রাত ১২ টা থেকে ভোর ৬ টা। ঘূর্ণিঝড়ের পিছনের অর্ধেক অংশ উপকূলে অতিক্রম করার সম্ভাব্য সময় ১৫ মে ভোর থেকে বিকেল পর্যন্ত। উপকূলভাগে আছড়ে পড়ার সময় এর সম্ভাব্য বাতাসের সর্বোচ্চ গতিবেগ হতে পরে ১৬০ থেকে ১৯০ কিলোমিটার। চট্টগ্রাম ও বরিশাল বিভাগের উপকূলীয় জেলাগুলো ৭ থেকে ১০ ফটু উচ্চতার জলোচ্ছ্বাসে প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

এএইচ

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : তীব্র দাবদাহ
ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে শেখ মুজিবের মামলা
হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে শেখ মুজিবের মামলা

হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে শেখ মুজিবের মামলা

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক