০৯ মে, ২০২৩ ০১:৪৯ পিএম

‘শরীরের যেকোনো অংশে হতে পারে লুপাস ইরাথেমেটাস’

‘শরীরের যেকোনো অংশে হতে পারে লুপাস ইরাথেমেটাস’
বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বেলুন ও কবুতর উড়িয়ে র‌্যালির শুভ উদ্বোধন করেন।

মেডিভয়েস রিপোর্ট: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব লুপাস দিবস-২০২৩ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে আজ মঙ্গলবার (৯ মে) বিশ্ববিদ্যালয়ের রিউমাটোলজি বিভাগের উদ্যোগে একটি বর্ণাঢ্য র‌্যালি বিশ্ববিদ্যালয়ের বি-ব্লকের সামনে থেকে বের হয়ে ক্যাম্পাসের বিভিন্ন অংশ প্রদক্ষিণ করে।

এর আগে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বেলুন ও কবুতর উড়িয়ে র‌্যালির শুভ উদ্বোধন করেন।

এ সময় তিনি বলেন, ‘সিস্টেমিক লুপাস ইরাথেমেটাস বা এসএমই এমন একটি জটিল রোগ যা শরীরের যেকোন অঙ্গপ্রত্যঙ্গে হতে পারে এবং শরীরের বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গ অকার্যকর করে দিতে পারে। তবে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের রিউমাটোলজি বিভাগ থেকে এ ধরণের রোগের উন্নত চিকিৎসাসেবা প্রদান করা হচ্ছে। প্রকৃতপক্ষে, দেশেই রয়েছে জটিল রোগের উন্নত চিকিৎসাসেবা, তাই রোগীদের বিদেশে যাওয়ার প্রয়োজন নেই।’

কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক ডা. মো. ছয়েফ উদ্দিন আহমদ, প্রক্টর অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান দুলাল, চক্ষু বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. জাফর খালেদ, অধ্যাপক ডা. সৈয়দ আব্দুল ওয়াদুদ, অধ্যাপক ডা. নুজহাত চৌধুরী, রিউমাটোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মিনহাজ রহিম চৌধুরী, অধ্যাপক ডা. মো. আবু শাহীন, কমিউনিটি অফথালমোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. শওকত কবীর, সহযোগী অধ্যাপক ডা. মোহাম্মদ শীষ রহমান ও সহযোগী অধ্যাপক ডা. মঈনুল হক প্রমুখ।

এদিকে হাসপাতালের বহির্বিভাগে বিভিন্ন ধরণের চক্ষু রোগের চিকিৎসায় পেডিয়াট্রিক অফথালমোলজি ক্লিনিক, আরওপি ক্লিনিক, অকুলোপ্লাস্টি ক্লিনিকের শুভ উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভিসি ও বিশিষ্ট চক্ষু রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ। বর্তমানে এই বিশ্ববিদ্যালয়ের চক্ষু বিজ্ঞান বিভাগ ও কমিউনিটি অফথালমোলজি বিভাগে সকল ধরণের চক্ষু রোগের সর্বাধুনিক চিকিৎসাসেবা বিদ্যমান রয়েছে। অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদের তত্ত্বাবধানে উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছে এই বিভাগ দুটির চিকিৎসা শিক্ষা, গবেষণা ও চিকিৎসাসেবা কার্যক্রম।

এসএস

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

  এই বিভাগের সর্বাধিক পঠিত