০৯ মে, ২০২৩ ১২:২৮ পিএম

স্বাস্থ্য অধিদপ্তরের অনুমতি ছাড়া শিক্ষা প্রতিষ্ঠানে ভ্যাকসিন প্রোগ্রাম নয়

স্বাস্থ্য অধিদপ্তরের অনুমতি ছাড়া শিক্ষা প্রতিষ্ঠানে ভ্যাকসিন প্রোগ্রাম নয়
প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও প্রতিষ্ঠান পরিচালনা কমিটির সভাপতিকে এ সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়েছে।

মেডিভয়েস রিপোর্ট: ওষুধ প্রশাসন অধিদপ্তর বা স্বাস্থ্য অধিদপ্তরের পূর্ব অনুমতি ছাড়া শিক্ষা প্রতিষ্ঠানে ভ্যাকসিনেশন প্রোগ্রাম চালানো যাবে না বলে নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর।

সোমবার (৮ মে) প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও প্রতিষ্ঠান পরিচালনা কমিটির সভাপতিকে এ সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়েছে। নির্দেশনা বাস্তবায়নে উপজেলা/থানা মাধ্যমিক শিক্ষা অফিসার, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এবং আঞ্চলিক পরিচালককে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, সারভারিক্স ভ্যাকসিনের নকল লেবেল লাগিয়ে একটি চক্র এটি নকল করছে, যা গত ১৬ মার্চ সিআইডি জব্দ করেছে। গত ১৮ মার্চ ওষুধ প্রশাসন অধিদপ্তরের কর্মকর্তারা মিরপুর দারুস সালাম থানা এলাকার এ.আর.খান ফাউন্ডেশনে এ ভ্যাকসিনটি মেয়েদের দেওয়া হতো বলে আলামত পেয়েছেন।

অফিস আদেশে আরও বলা হয়, গাজীপুর জেলায় বিভিন্ন স্কুল ও কলেজে নকল ভ্যাকসিনের প্রচারণা করা হয়েছে বলে জানা গেছে।

নির্দেশনায় আরও বলা হয়— স্কুল ও কলেজে বেসরকারি পর্যায়ে কোনও ধরনের ভ্যাক্সিনেশন করার জন্য বলা হলে এ বিষয়ে ওষুধ প্রশাসন অধিদপ্তর বা স্বাস্থ্য অধিদপ্তরের পূর্বানুমোদন থাকা আবশ্যক। এমতাবস্থায়, ওষুধ প্রশাসন অধিদপ্তর বা স্বাস্থ্য অধিদপ্তরের পূর্ব অনুমোদন ছাড়া শিক্ষা প্রতিষ্ঠানে এই কার্যক্রম না করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

এসএস

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক