০৬ মে, ২০২৩ ০৭:২১ পিএম

ঠাকুরগাঁওয়ে ভুয়া চিকিৎসক গ্রেপ্তার, জেল-জরিমানা

ঠাকুরগাঁওয়ে ভুয়া চিকিৎসক গ্রেপ্তার, জেল-জরিমানা
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: ঠাকুরগাঁওয়ে শরিফুল ইসলাম নামে এক ভুয়া চিকিৎসককে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৫ মে) দুপুরে পৌর শহরের পুরাতন বাসষ্ট্যান্ড এলাকার ‘আমাদের হাসপাতাল’ থেকে তাকে গ্রেপ্তার করে হাসপাতালটি সিলগালা করে দেয় ভ্রাম্যমান আদালত।

এ সময় ভ্রাম্যমান আদালতের বিচারক জেলা ম্যাজিস্ট্রেট কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শামছুজ্জামান আসিফ তাকে ১ লাখ টাকা জরিমানা এবং ২ বছরের বিনাশ্রম কারাদন্ডাদেশ প্রদান করেন।

সংশ্লিষ্টরা জানিয়েছে, গ্রেপ্তারকৃত ভুয়া চিকিৎসক শরিফুল ইসলাম নিজেকে ভারতের পশ্চিমবঙ্গের ২৪ পরগনা জেলার বেলঘরিয়া থানার নন্দনপুর আমতলা গ্রামের আমির শেখের ছেলে বলে তথ্য দেয়। তবে তাৎক্ষনিক তার দেওয়া ভারতের ঠিকানা যাচাই করা সম্ভব না হলেও তার কথা-বার্তায় ধারনা করা হচ্ছে শরিফুল ইসলাম বাংলাদেশের রাজশাহী বিভাগের চাপাইনবাবগঞ্জ এলাকার অধিবাসী হতে পারে।

জানা যায়, বেশ কিছুদিন যাবৎ ঠাকুরগাঁওয়ের আমাদের হাসপাতালে জেনারেল মেডিসিন বিশেষজ্ঞ ও ব্রেইন স্পাইন নার্ভ বিশেষজ্ঞ হিসেবে সাইনবোর্ড টাঙ্গিয়ে চিকিৎসা সেবা দিয়ে আসছিলেন তিনি। ওই ভুয়া চিকিৎসক তার নেমপ্লেটে ভারতের রাজীব গান্ধী স্বাস্থ্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয় থেকে এমবিবিএস ডিগ্রী অর্জন করেছেন বলে উল্লেখ করেন। সেখানে নাম কিছুটা পাল্টিয়ে ডা. শারিফুল ইসলাম উল্লেখ করে প্রতারণা করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে জেলা ম্যাজিস্ট্রেট কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শামছুজ্জামান আসিফের নেতৃত্বে ঠাকুরগাঁও আনসার ব্যাটালিয়ন-১, পুলিশ, স্বাস্থ্য বিভাগের একটি টিম নিয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে তার প্রয়োজনীয় কাগজপত্র যাচাই বাছাইয়ের পরে তাকে আটক করেন।

মেডিকেল অফিসার ডা. ইফতেখারুল ইসলাম জানান, আটকৃত ব্যক্তির সকল সনদ ভুয়া। তার কাছ থেকে একটি ভারতীয় পাসপোর্ট জব্দ করা হয়েছে। আটকৃত ভুয়া ডাক্তারের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ। তার এস এস সি ও এইস এস সি সনদ ভিন্ন নামে রেজিষ্ট্রেশন করা। তাকে ২ বছরের জেল ও ১ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। স্থানীয়রা, শুধুমাত্র ব্যক্তিকে নয়, প্রতিষ্ঠান মালিককেও আইনের আওতায় আনার দাবি জানান।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী

‘হামের টিকা নিয়ে গাফিলতির ঘটনায় তদন্তের প্রয়োজন নেই’

প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী

‘হামের টিকা নিয়ে গাফিলতির ঘটনায় তদন্তের প্রয়োজন নেই’

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক