১৮ এপ্রিল, ২০২৩ ০৫:৫১ পিএম
সিএমইউর এমবিবিএস ফাইনাল প্রফের রুটিন প্রকাশ
বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক ডা. মো: দেলোয়ার হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ রুটিন প্রকাশিত হয়েছে।
মেডিভয়েস রিপোর্ট: চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয় (সিএমইউ) অধিভুক্ত মেডিকেল কলেজগুলোর এমবিবিএস কোর্সের নভেম্বর-২০২২ ফাইনাল প্রফেশনাল পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে।
আজ মঙ্গলবার (১৮ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক ডা. মো: দেলোয়ার হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ রুটিন প্রকাশিত হয়েছে।
প্রকাশিত রুটিন অনুযায়ী- আগামী ২৯ মে (সোমবার) মেডিসিন পেপার-১ পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরপর মেডিসিন পেপার-২ পরীক্ষা অনুষ্ঠিত হবে ১ জুন (বৃহস্পতিবার)। সার্জারি পেপার-১ পরীক্ষা হবে ৪ জুন (রোববার)। ৭ জুন (বুধবার) হবে সার্জারি পেপার-২ পরীক্ষা। ১০ জুন (রোববার) অনুষ্ঠিত হবে অবসটেট্রিকস এন্ড গাইনোকোলজি পেপার-১ পরীক্ষা। অবসটেট্রিকস এন্ড গাইনোকোলজি পেপার-২ পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৩ জুন (মঙ্গলবার)।
মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ঘটনা প্রবাহ : সিএমইউ
-
০২ এপ্রিল, ২০২৬
-
১৭ এপ্রিল, ২০২৫
-
২৫ অগাস্ট, ২০২৪
-
০৯ অগাস্ট, ২০২৪
-
০১ মে, ২০২৪
-
৩০ অক্টোবর, ২০২৩
-
০১ অক্টোবর, ২০২৩
-
০৫ সেপ্টেম্বর, ২০২৩
-
০৫ সেপ্টেম্বর, ২০২৩
আগের নিউজ
পরের নিউজ
আরও পড়ুন