১৭ এপ্রিল, ২০২৩ ১০:২৮ এএম

ভারতে খোলা আকাশের নিচে অনুষ্ঠান, হিট স্ট্রোকে মৃত্যু ১১

ভারতে খোলা আকাশের নিচে অনুষ্ঠান, হিট স্ট্রোকে মৃত্যু ১১
প্রবল গরম ও তাপপ্রবাহে কমপক্ষে ১১ জনের মৃত্যু হয়। অসুস্থ হয়ে পড়েন ১২০ জনেরও বেশি।

মেডিভয়েস ডেস্ক: ভারতে খোলা আকাশের নিচে এক সরকারি অনুষ্ঠানে হিট স্ট্রোকে ১১ জনের মৃত্যু হয়েছে। এছাড়া একই অনুষ্ঠানে গরমজনিত স্বাস্থ্য সমস্যায় অসুস্থও হয়ে পড়েছেন আরও অনেকে। অসুস্থ এসব মানুষের অনেককে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রবিবার মহারাষ্ট্রের নভি মুম্বাইয়ের খারঘরে আয়োজন করা হয়েছিল মহারাষ্ট্র ভূষণ পুরস্কার বিতরণী অনুষ্ঠানের। সেখানে প্রবল গরম ও তাপপ্রবাহে কমপক্ষে ১১ জনের মৃত্যু হয়। অসুস্থ হয়ে পড়েন ১২০ জনেরও বেশি। তাদের মধ্যে অনেককে হাসপাতালে নেওয়া হয়।

মহারাষ্ট্রের এক সমাজকর্মীকে পুরস্কৃত করার জন্যই এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে ও উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফাডনবিসও উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি নভি মুম্বাইতে অনুষ্ঠিত হয় এবং এখানে দিনের তাপমাত্রা সর্বোচ্চ ৩৮ ডিগ্রি সেলসিয়াস হিসেবে রেকর্ড করা হয়।

এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, রোববার রাজ্যটির মহারাষ্ট্র ভূষণ পুরস্কার অনুষ্ঠানে তীব্র রোদের মধ্যে খোলা আকাশের নিচে বসে থাকায় হিট স্ট্রোকের কারণে ১১ জনের মৃত্যু হয়েছে বলে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফাডনবিস জানিয়েছেন। এ ছাড়া তাপজনিত স্বাস্থ্য সমস্যা নিয়ে আরও প্রায় ৫০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

ওই প্রতিবেদনে আরও বলা হয়, পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সব কিছুর আয়োজন থাকলেও হাজার হাজার মানুষের মাথার ওপরে কোনও ছাউনির ব্যবস্থা ছিল না।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  আরও পড়ুন
কাশিমপুর কারাগারে জাপানি প্রযুক্তিতে এডিস মশার লার্ভা ধ্বংসের উদ্যোগ
ডেঙ্গুর ঝুঁকি হ্রাস ও বংশবিস্তার নিয়ন্ত্রণের আশা

কাশিমপুর কারাগারে জাপানি প্রযুক্তিতে এডিস মশার লার্ভা ধ্বংসের উদ্যোগ

জাতীয় স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস

রক্তদান ও মরণোত্তর চক্ষুদানে জনসচেতনতা বাড়ানোর আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

  এই বিভাগের সর্বাধিক পঠিত
করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও
একদিনেই অবস্থান বদল বিশ্ব স্বাস্থ্য সংস্থার

করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও