১২ এপ্রিল, ২০২৩ ০৯:২২ পিএম

সন্দ্বীপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সিজারিয়ান সেকশন শুরু

সন্দ্বীপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সিজারিয়ান সেকশন শুরু
সম্প্রতি এ স্বাস্থ্য কমপ্লেক্সে সিজারের সুবিধা সম্পন্ন অপারেশন থিয়েটার (ও টি) স্থাপন করা হয়েছে।

মেডিভয়েস রিপোর্ট: দেশের মূল ভূখন্ড থেকে বিচ্ছিন্ন চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে (গাছুয়া হাসপাতালে) প্রথমবারের মতো বিনামূল্যে সরকারি ব্যবস্থাপনায় প্রসূতি মায়েদের সিজারিয়ান অপারেশনের মাধ্যমে নবজাতক প্রসব সুবিধা চালু হয়েছে। 

আজ বুধবার (১২ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে।

জানা গেছে, সম্প্রতি এ স্বাস্থ্য কমপ্লেক্সে সিজারের সুবিধা সম্পন্ন অপারেশন থিয়েটার (ও টি) স্থাপন করা হয়েছে। পরীক্ষা মূলকভাবে ওটির সুবিধা নিয়ে গত ৪ এপ্রিল এক প্রসূতি মায়ের সিজার অপারেশন করা হয়। এতে সফল অস্ত্রোপচারের মাধ্যমে একটি পুত্র সন্তানের জন্ম হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. আমির খসরু হৃদয় জানান, অপারেশন থিয়েটার সুবিধা না থাকায় পূর্বে প্রসূতি মায়েদের জন্য অপারেশনের ব্যবস্থা ছিলনা। বর্তমানে ওটির সুবিধা থাকায় প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে সিজার অপারেশন কার্যক্রম শুরু করা হয় এবং সফলতার সাথে সম্পন্ন হয়।

তিনি বলেন, এটি সন্দ্বীপবাসীর জন্য একটা আনন্দের বার্তা। উপজেলা পর্যায়ে সরকারি হাসপাতালগুলোতে ঝুঁকিপূর্ণ গর্ভবর্তী মায়েদের সম্পূর্ণ বিনামূল্যে সিজারিয়ান অপারেশন চালু করা বর্তমান সরকার তথা স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনেকগুলো গুরুত্বপূর্ণ উদ্যোগের মধ্যে অন্যতম। সন্দ্বীপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সফলভাবে প্রথম সিজারিয়ান অপারেশনের মাধ্যমে নবজাতকে জন্ম হওয়ায় রাতটি আমাদের জন্য স্মরণীয় হয়ে থাকবে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মানস বিশ্বাস, গাইনি কনসালটেন্ট ডা. ফারজানা ইয়াছমিন, এনেস্থেসিয়োলজিস্ট ডা. মো. সাইফুল ইসলাম, আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. আমির খসরু হৃদয় সহ হাসপাতালের সকল পর্যায়ের স্টাফ সন্দ্বীপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রসূতি সেবার মান বাড়াতে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন বলেও জানান তিনি।

এসএস

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন

সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন