১২ এপ্রিল, ২০২৩ ০৫:৩৯ পিএম

রাগীব-রাবেয়া মেডিকেলের অধ্যাপক ডা. আব্দুল কুদ্দুস আর নেই

রাগীব-রাবেয়া মেডিকেলের অধ্যাপক ডা. আব্দুল কুদ্দুস আর নেই
প্রতীকী ছবি।

মেডিভয়েস রিপোর্ট: সিলেটের জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজের এনাটমি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মোহাম্মদ আব্দুল কুদ্দুস মারা গেছেন। আজ বুধবার (১২ এপ্রিল) ভোর ৬ ছয়টার দিকে একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।

এর আগে, গতকাল সকালে কার্ডিয়াক এরেষ্টে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ডা. আব্দুল কুদ্দুস। পরবর্তীতে তাঁর শারিরীক অবস্থার অবনতি হলে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় না ফেরার দেশে পাড়ি জমান তিনি। মৃত্যুকালে অধ্যাপক আব্দুল কুদ্দুস পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধবসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

তাঁর মৃত্যুতে গভীর দুঃখ ও শোক জানিয়েছে জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ পরিবার। ডা. আব্দুল কুদ্দুসের বিদেহী আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন মেডিকেলের চিকিৎসকরা।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : চিকিৎসকের মৃত্যু
অনুপস্থিতি ও বেসরকারি হাসপাতালে মালিকানা

চাঁপাইনবাবগঞ্জে আট চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় মামলা

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক