১১ এপ্রিল, ২০২৩ ০৩:৪৭ পিএম
সাংবাদিক মনোরঞ্জন ঘোষালের মরণোত্তর দেহদানের অঙ্গীকার
বিএসএমএমইউ’র ভিসি অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ মরণোত্তর দেহদানের অঙ্গীকার করায় বিশিষ্ট সাংবাদিক মনোরঞ্জন ঘোষালকে ধন্যবাদ জানান।
মেডিভয়েস রিপোর্ট: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) এনাটমি বিভাগে মরণোত্তর দেহদানের অঙ্গীকার করেছেন একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক মনোরঞ্জন ঘোষাল।
আজ মঙ্গলবার (১১ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ এর নিকট মরণোত্তর দেহদানের প্রস্তুতকৃত অঙ্গীকারপত্র বা দলিলপত্র হস্তান্তর করেন এই একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা ও বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের শব্দসৈনিক সাংবাদিক মনোরঞ্জন ঘোষাল। এ সময় বিএসএমএমইউ’র উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিএসএমএমইউ’র ভিসি অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ মরণোত্তর দেহদানের অঙ্গীকার করায় বিশিষ্ট সাংবাদিক মনোরঞ্জন ঘোষালকে ধন্যবাদ জানান এবং সকলকে মরণোত্তর দেহদানে এগিয়ে আসার আহ্বান জানান।
টিআই
মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
আগের নিউজ
পরের নিউজ
আরও পড়ুন
দশ জেলায় আইসিইউ উদ্বোধন
এক হাজার শয্যার ২০ হাসপাতাল নির্মাণের পরিকল্পনা: স্বাস্থ্যমন্ত্রী
উপলক্ষ ফিফা ওয়ার্ল্ড কাপ
দেশের খেলোয়াড়দের জন্য মাইকেয়ারে ফ্রি হেলথ ক্যাম্প
দশ জেলায় আইসিইউ উদ্বোধন
এক হাজার শয্যার ২০ হাসপাতাল নির্মাণের পরিকল্পনা: স্বাস্থ্যমন্ত্রী
উপলক্ষ ফিফা ওয়ার্ল্ড কাপ
দেশের খেলোয়াড়দের জন্য মাইকেয়ারে ফ্রি হেলথ ক্যাম্প
মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি
ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার
ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক
এই বিভাগের সর্বাধিক পঠিত