০৯ এপ্রিল, ২০২৩ ০৭:০৮ পিএম

নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অভিযানে ডা. এজাজ

নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অভিযানে ডা. এজাজ
রাজধানীর পান্থপথ এলাকার বিভিন্ন ইফতারির দোকানে ঘুরে ঘুরে ক্রেসতা-বিক্রেতাদের সচেতনতার বার্তা দেন ডা. এজাজ।

মেডিভয়েস রিপোর্ট: বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অভিযানে অংশ নিয়েছেন জনপ্রিয় অভিনেতা ও চিকিৎসক ডা. এজাজুল ইসলাম। সাধারণ মানুষকে স্বাস্থ্য ও খাবার বিষয়ে সচেতন করতে রাজধানীতে অভিযানে নামেন তিনি।

শনিবার (৮ এপ্রিল) রাজধানীর পান্থপথ এলাকার বিভিন্ন ইফতারির দোকানে ঘুরে ঘুরে ক্রেতা-বিক্রেতাদের সচেতনতার বার্তা দেন ডা. এজাজ।

এ সময় ডা. এজাজ গণমাধ্যমকে বলেন, ‘নিরাপদ খাদ্যের বার্তা আরও অনেক বড় পরিসরে, দেশের আনাচে-কানাচে প্রত্যেক প্রান্তে হওয়া দরকার। অনেকে বলছেন, জরিমানা করা হোক, শাস্তি দেওয়া হোক। আমি সেটার পক্ষে না। কারণ আমি কেন শাস্তি পাবো? আমি তো জানিই না। আমি গ্লাভস ব্যবহার শিখিনি, খাবার কীভাবে বিতরণ করতে হবে, স্বাস্থ্যসম্মত উপায়ে খাবার কীভাবে রাখবো, এটা তো আমি জানি না। যে লোকটি বিক্রি করছেন কিংবা যিনি খাবার বানাচ্ছেন, তারা কিন্তু অতোটা শিক্ষিত না। এজন্য তাদেরকে জানান দেওয়াটা অত্যন্ত জরুরি।’

বিক্রেতাদের পাশাপাশি ভোক্তাকেও সচেতন হতে হবে। তাহলেই খাবারে স্বাস্থ্যমান বজায় থাকবে বলে মনে করেন অভিনেতা ডা. এজাজুল ইসলাম।

এসএস

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক