০৯ এপ্রিল, ২০২৩ ১০:২৬ এএম

নাইজেরিয়ায় সশস্ত্র গোষ্ঠীর হামলায় নিহত ৭৪ 

নাইজেরিয়ায় সশস্ত্র গোষ্ঠীর হামলায় নিহত ৭৪ 
প্রত্যক্ষদর্শীরা জানান, বন্দুকধারীরা এসে গুলি চালাতে শুরু করলে বেশ কয়েকজন ঘটনাস্থলে প্রাণ হারান।

মেডিভয়েস ডেস্ক: নাইজেরিয়ার বেনু রাজ্যে সশস্ত্র গোষ্ঠীর হামলায় অন্তত ৭৪ জন বেসামরিক মানুষ নিহত হয়েছেন। চলতি সপ্তাহে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে দেশটির পুলিশ।

গত কয়েক বছর ধরে অঞ্চলটিতে সহিংসতা বৃদ্ধি চোখে পড়ার মতো। বেনু রাজ্যের পুলিশের মুখপাত্র ক্যাথরিন অ্যানেন বলেন, শুক্রবার (৭ এপ্রিল) সন্ধ্যা থেকে শনিবার সকালে এমগবান স্থানীয় সরকার এলাকায় একটি শিবিরে ২৮ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

কী কারণে তাদের ওপর হামলা চালানো হয়েছিল, তাৎক্ষণিকভাবে এর কারণ স্পষ্ট নয়। প্রত্যক্ষদর্শীরা জানান, বন্দুকধারীরা এসে গুলি চালাতে শুরু করলে বেশ কয়েকজন ঘটনাস্থলে প্রাণ হারান।

বুধবারও হামলার ঘটনা ঘটে। এ বিষয়ে বেনু রাজ্যের গভর্নরের নিরাপত্তা উপদেষ্টা পল হেম্বা জানান, বুধবারের হামলার পর ৪৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

এ হত্যাকাণ্ডে শনিবার (৮ এপ্রিল) এক বিবৃতিতে নিন্দা জানিয়ে নাইজেরিয়ার প্রেসিডেন্ট মুহাম্মদ বুহারি বলেন, উমোগিদি সম্প্রদায়ের বেশ কয়েকজন নিহত হন।

হামলার শিকার এলাকাগুলোতে নজরদারি জোরদার করতে নিরাপত্তা বাহিনীকে নির্দেশ দিয়েছেন তিনি।

বেনু রাজ্যে মুসলিম ও খ্রিষ্টান সম্প্রদায়ের লোকজনের বসবাস। নাইজেরিয়ায় কয়েকটি সশস্ত্র জঙ্গিগোষ্ঠী রয়েছে। এদের মধ্যে আইএস ও বোকো হারামের তৎপরতা চোখে পড়ার মতো। প্রায়ই নারীদের অপহরণ, লুটপাট, বাড়ি-ঘরে অগ্নিসংযোগ, বোমা হামলার সঙ্গে জড়িতের প্রমাণ মিলে তাদের বিরুদ্ধে। সূত্র: আল জাজিরা

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
১৮-২০ হাজার ছানি রোগীর বিনামূল্যে অস্ত্রোপচারের উদ্যোগ

সিরাজগঞ্জকে দেশের প্রথম ছানিমুক্ত জেলা হিসেবে গড়ে তোলা হবে: প্রতিমন্ত্রী

১৮-২০ হাজার ছানি রোগীর বিনামূল্যে অস্ত্রোপচারের উদ্যোগ

সিরাজগঞ্জকে দেশের প্রথম ছানিমুক্ত জেলা হিসেবে গড়ে তোলা হবে: প্রতিমন্ত্রী

বিশ্ব প্রিম্যাচুরিটি দিবসে ডা. শাওলীর আবেগঘন পোস্ট

অপরিণত শিশু হিসেবে জন্ম নেওয়া হাসপাতালেই সহযোগী অধ্যাপক

  এই বিভাগের সর্বাধিক পঠিত
করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও
একদিনেই অবস্থান বদল বিশ্ব স্বাস্থ্য সংস্থার

করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও