০৮ এপ্রিল, ২০২৩ ০৬:১৬ পিএম

‘স্থানীয় ও চীনা বিনিয়োগকারীদের উদ্যোগে পঞ্চগড়ে আন্তর্জাতিকমানের মেডিকেল কলেজ হচ্ছে’

‘স্থানীয় ও চীনা বিনিয়োগকারীদের উদ্যোগে পঞ্চগড়ে আন্তর্জাতিকমানের মেডিকেল কলেজ হচ্ছে’
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

মেডিভয়েস রিপোর্ট: স্থানীয় ও চীনা বিনিয়োগকারীদের উদ্যোগে দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে আন্তর্জাতিকমানের মেডিকেল কলেজ ও হাসপাতাল হচ্ছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। 

তিনি বলেন, ‘পঞ্চগড়সহ দেশের অনেক মানুষ চিকিৎসা সেবা নেওয়ার জন্য ভারতের শিলিগুড়ি, চেন্নাই, ভেলোরসহ সিঙ্গাপুর-থাইল্যান্ডে যায়। এতে করে অনেক বৈদেশিক মুদ্রা নষ্ট হয়। এটি চালু হলে এ অঞ্চলের মানুষ সঠিক চিকিৎসাসেবা পাবে। অর্থনীতিতে যোগ হবে নতুন অধ্যায়। এটি পূর্ণাঙ্গভাবে চালু হলে চিকিৎসার জন্য এখানকার মানুষদের আর ভারত বা অন্য দেশে যেতে হবে না। উল্টো এখানে পড়ালেখা ও চিকিৎসার জন্য ভারত, নেপাল, ভুটানসহ আশপাশের দেশের মানুষ আসবে।’

আজ শনিবার (৮ এপ্রিল) পঞ্চগড়-বাংলাবান্ধা মহাসড়কের পাশে পঞ্চগড় সদর উপজেলার দাড়িয়াপাড়ায় নর্থ পয়েন্ট মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন ও নির্মাণকাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্যমন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, ‘সততা যদি থাকে লক্ষ্য যদি ঠিক থাকে তাহলে সফলতা আসতে বাধ্য। বঙ্গবন্ধু শেখ মুজিব যে স্বপ্ন দেখেছিলেন, তারই সুযোগ্য কন্যা শেখ হাসিনা সেই স্বপ্ন ধারণ করে দেশকে বহুদূর এগিয়ে নিয়েছেন। আমাদের পার কেপিটা ইনকাম এখন ভারতের চেয়ে বেশি। সাতটি সূচকে ভারত আমাদের পেছনে। আর পাকিস্তানের কোনও সূচক আমাদের ধারেকাছেও নেই। পার্শ্ববর্তী দেশগুলো থেকে আমরা অনেক এগিয়েছি। সারা বিশ্বের কাছে আমরা বিস্ময়। এই সফলতা একদিনে হয়নি। সরকারের ধারাবাহিকতায় আজ এই সাফল্য এসেছে।’

মন্ত্রী বলেন, ‘চীন বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী, আড়াই হাজার কোটি টাকার ব্যক্তিগত বিনিয়োগ করে নর্থ পয়েন্ট মেডিকেল কলেজ ও হাসপাতাল লিমিটেড প্রতিষ্ঠার উদ্যোগ সাহসের কাজ, গভীর ভালোবাসার বহিঃপ্রকাশ। চীন বিশ্বের অর্থনীতি নিয়ন্ত্রণ করছে। এই হাসপাতালটি থেকে শুধু পঞ্চগড়ের মানুষের জন্য নয়, উত্তরাঞ্চল এমনকি ভারত, নেপাল, ভুটানের মানুষ আন্তর্জাতিক মানের স্বাস্থ্যসেবা পাবে।’

টিপু মুনশি বলেন, ‘আমরা যে পাকিস্তানে ছিলাম তারা আমাদের ধোঁকা দিয়েছে। তারা আমাদের ওপর জুলুম করেছে। আজকে ভারত,পাকিস্তানসহ অনেক দেশ আমাদের পেছনে পড়ে আছে। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান বলেছিলেন, আমরা পাকিস্তানকে সুইডেন বানাবো। তাদের এক অধ্যাপক ইমরান খানকে বলেছিলেন, আপনি আগে বাংলাদেশ বানিয়ে দেখান।’

তিনি বলেন, ‘হাসপাতালটি চালু হলে প্রতি মাসে ১০০ কোটি টাকার অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালিত হবে। এতে করে এলাকার আর্থসামাজিক অবস্থার চিত্র বদলে যাবে। উত্তরাঞ্চল উজ্জ্বল হবে, উত্তরাঞ্চলের মানুষ হাসবে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাব পৃথিবীর সব দেশে পড়েছে। বাংলাদেশেও পড়েছে। আমদানি করা পণ্যের দাম বেড়েছে। এর পরও দ্রব্যমূল সহনশীল পর্যায়ে রাখতে সরকার কাজ করছে।’

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : পঞ্চগড়
বিকেন্দ্রীকরণের মাধ্যমে মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে হবে
প্যারালাইজড রোগীদের অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে বিশিষ্টজনেরা

বিকেন্দ্রীকরণের মাধ্যমে মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে হবে

প্যারালাইজড রোগীদের অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে বিশিষ্টজনেরা

বিকেন্দ্রীকরণের মাধ্যমে মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে হবে

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক