০৬ এপ্রিল, ২০২৩ ১১:১৫ এএম

ট্রেডিশনাল মেডিসিন সেল গঠন সংক্রান্ত বৈঠক অনুষ্ঠিত

ট্রেডিশনাল মেডিসিন সেল গঠন সংক্রান্ত বৈঠক অনুষ্ঠিত
রাজধানীর মহাখালী ওষুধ প্রশাসন অধিদপ্তরের ঔষধ ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

মেডিভয়েস রিপোর্ট: ওষুধ প্রশাসন অধিদপ্তরের উদ্যোগে ট্রেডিশনাল মেডিসিন সেল গঠন সংক্রান্ত কমিটির এক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৪ এপ্রিল) রাজধানীর মহাখালী ওষুধ প্রশাসন অধিদপ্তরের ঔষধ ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ ইউসুফ।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এনামুল হক, ঔষধ প্রশাসনের পরিচালক মো. সালাহউদ্দিন, আইয়ুব হোসেন, মোজাম্মেল হোসেন, বাংলাদেশ আয়ুর্বেদিক মেডিসিন ম্যানুফ্যাকচারার্স এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ডা.মো.মিজানুর রহমানসহ ইউনানী, আয়ুর্বেদিক, হোমিওপ্যাথিক ও হারবাল ঔষধ শিল্পের প্রতিনিধিরা।

সভায় জাতীয় স্বাস্থ্যসেবায় ট্রেডিশনাল মেডিসিনের ভূমিকা জোরদার করে এ শিল্পের ওষুধ রপ্তানিযোগ্য করতে এবং এ শিল্পখাতের উন্নয়ন ও বিকাশের লক্ষে ‘ট্রেডিশনাল ও হোমিও মেডিসিন সেল’ গঠন করা হয়।

এ সেল সংশ্লিষ্ট শিল্পখাতের যাবতীয় তদারকি থেকে শুরু করে উন্নয়ন, অগ্রগতি ও গবেষণাকল্পে সকল ব্যবস্থা গ্রহণ করবে। ট্রেডিশনাল ও হোমিও মেডিসিন সেলের প্রধান হিসেবে রয়েছেন ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ ইউসুফ।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : ওষুধ প্রশাসন অধিদপ্তর
দায়িত্ব পাওয়ার পর সোওরাওয়ার্দীর নতুন পরিচালক

রোগীর চাপ অনেক, তবে সুশৃঙ্খল ব্যবস্থাপনায় ভোগান্তি ৫০-৬০% কমানো সম্ভব

দায়িত্ব পাওয়ার পর সোওরাওয়ার্দীর নতুন পরিচালক

রোগীর চাপ অনেক, তবে সুশৃঙ্খল ব্যবস্থাপনায় ভোগান্তি ৫০-৬০% কমানো সম্ভব

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক