১৩ মার্চ, ২০২২ ১২:৫১ পিএম

দুই শিশুর মৃত্যু: সারাদেশ থেকে নাপা সিরাপের নমুনা পাঠানোর নির্দেশ

দুই শিশুর মৃত্যু: সারাদেশ থেকে নাপা সিরাপের নমুনা পাঠানোর নির্দেশ
সারাদেশ থেকে নাপা সিরাপের নমুনা পাঠানোর নির্দেশ দিয়েছে ঔষধ প্রশাসন অধিদপ্তর।

মেডিভয়েস রিপোর্ট: ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ‘নাপা সিরাপ খেয়ে’ দুই শিশু মৃত্যুর ঘটনায় সারাদেশের পাইকারি ও খুচরা ফার্মেসি পরিদর্শন করে নাপা সিরাপের নমুনা পরীক্ষা ও বিশ্লেষণের জন্য কেন্দ্রীয় ঔষধ পরীক্ষারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে ঔষধ প্রশাসন অধিদপ্তর।

শনিবার (১২ মার্চ) ঔষধ প্রশাসন অদিপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ ইউসুফ স্বাক্ষরিত এক জরুরি অফিস আদেশে এ নির্দেশনা প্রদান করা হয়।

এতে বলা হয়, ‘গত ১২ মার্চ ২০২২ তারিখে দেশের বিভিন্ন প্রিন্ট ও ইলকট্রনিক মিডিয়ায় প্রকাশিত খবরের ভিত্তিতে জানা যায় যে, মেসার্স বেক্সিমকো ফার্মাসিটিক্যাল কর্তৃক উৎপাদিত নাপা সিরাপ (প্যারাসিটামল ১২০ মিলি গ্রাম ও ৫ মিলি গ্রাম) ব্যাচ নং ৩২১১৩১২১, উৎপাদন তারিখ ১২/২০২১, মেয়াদোত্তীর্ণের তারিখ ১১/২০২৩ নামীয় ওষুধটি সেবন করে ব্রাক্ষ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার দুর্গাপুর ইউনিয়নের দুর্গাপুর গ্রামে একই পরিবারের দুটি শিশু মৃত্যুবরণ করেছে।’

‘সারাদেশের বিভাগীয় ও জেলা কার্যালয়ে কর্মরত সকল কর্মকর্তাকে স্ব-স্ব নিয়ন্ত্রণাধীন এলাকায় অবস্থিত পাইকারি ও খুচরা ফার্মেসি পরিদর্শন করে ওই ব্যাচের নমুনা পরীক্ষা ও বিশ্লেষণ করে প্রতিবেদন ন্যাশনাল কন্ট্রোল ল্যাবরেটরিতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে,’ বলা হয় বিজ্ঞপ্তিতে।

এর আগে বৃহস্পতিবার (১০ মার্চ) রাতে আশুগঞ্জ উপজেলার দুর্গাপুর গ্রামে নাপা সিরাপ খেয়ে ইয়াছিন খান ও মোরসালিন খান নামে দুই শিশুর মৃত্যুর অভিযোগ তোলেন স্বজনরা।

►বিজ্ঞপ্তিটি দেখতে ক্লিক করুন

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক