২৪ মার্চ, ২০২৩ ০২:৩৮ পিএম

স্বাভাবিক প্রসব সেবায় প্রথম আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

স্বাভাবিক প্রসব সেবায় প্রথম আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
ইউএইচএফপিও বলেন, ‘যে কোনো কাজের স্বীকৃতি মানুষকে অনুপ্রেরণা যোগায়। আর এতে কাজের গতি আরও বেড়ে যায়।’

মেডিভয়েস রিপোর্ট: ২০২২ সালে স্বাভাবিক প্রসব সেবায় ঢাকা বিভাগে প্রথম হয়েছে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। কাজের স্বীকৃতি হিসেবে পুরস্কার পেয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. সায়মা আফরোজ ও মিডওয়াইফ ফারজানা।

আজ শুক্রবার (২৪ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তরের ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়েছে।

অধিদপ্তর জনায়, এক বছরে এক হাজার ২৫৩ জন্য নারীর স্বাভাবিক প্রসব সম্পন্ন হয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেটিতে। এর মধ্যে ৬২০টি প্রসবে সহায়তা করে সর্বোচ্চ গৌরব অর্জন করেন মিডওয়াইফ ফারজানা। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. সায়মা আফরোজ ইভার নিরলস প্রচেষ্টায় এবং মিডওয়াইফসহ সকলের সহযোগিতায় এসব স্বাভাবিক প্রসব সম্পন্ন হয়।

গত মঙ্গলবার (২১ মার্চ) ঢাকা বিভাগীয় সমন্বয় সভায় বিভাগের সকল সিভিল সার্জনদের উপস্থিতিতে আড়াইহাজারের ইউএইচএফপিও ডা. সায়মা আফরোজ ইভা এবং মিডওয়াইফ ফারজানাকে ক্রেস্ট উপহার দেন  বিভাগীয় পরিচালক ডা.ফরিদ হোসেন মিয়া।

এ বিষয়ে ইউএইচএফপিও ডা. সায়মা আফরোজ ইভা আজ দুপুরে মেডিভয়েসকে বলেন, ‘যে কোনো কাজের স্বীকৃতি মানুষকে অনুপ্রেরণা যোগায়। আর এতে কাজের গতি আরও বেড়ে যায়। আমরা ভালো করেছি। এ পুরস্কার আমাদের আরও ভাল কাজ করতে সহযোগিতা করবে। ভালো করার জন্য উৎসহ যোগাবে।’

২০২১ সালে জরায়ু-মুখ ক্যান্সার শনাক্তকরণেও আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স দেশে প্রথম হয়েছে। ওই বছর প্রায় বারো হাজার নারীর জরায়ু-মূখ ক্যান্সার শনাক্তকরণ করেছে স্বাস্থ্য কমপ্লেক্সটি। যার নেতৃত্বে ছিলেন ডা. সায়মা আফরোজ।

অনেক প্রতিবন্ধকতা মাঝে সীমিত সম্পদ ও অপ্রতুল জনবল দিয়ে কাজ চালাতে হচ্ছে জানিয়ে ইউএইচএফপিও বলেন, ‘সর্বোচ্চ চেষ্টা করতেছি এ উপজেলার মানুষের গুণগত চিকিৎসা সেবা নিশ্চিত করতে। স্বাভাবিক প্রসবের বিষয়ে দেশে কুসংস্কার রয়েছে। অনেকে মনে করেন বাড়িতে প্রসব করলে ভালো, হাসপাতালে যাওয়ার দরকার নেই। অনেক সময় শ্বাশুড়িরা সিদ্ধান্ত দেন, পুত্রবধু হাসপাতাল যাবে কিনা। এগুলো থেকে বেরিয়ে আসার জন্য এবং প্রাতিষ্ঠানিক ডেলিভারি বৃদ্ধি করতে প্রতিটি ইউনিয়নে মায়েদের মাঝে সচেতনতামূলক কাজ করেছি, সফলও হয়েছি।’

স্বাভাবিক প্রসবে প্রথম হওয়ার বিষয়ে ডা. সায়মা আফরোজ বলেন, ‘কাজে সফলতার জন্য মাঠ পর্যায়ে স্বাস্থ্য কর্মীদের অনেক অবদান আছে। মাসিক সভায় প্রত্যেক স্বাস্থ্যকর্মীর কাছ থেকে রিপোর্ট নিতাম। কতজনকে হাসপাতাল পাঠালো, কতজন তাদের কথা শুনেছেন-এসব চিত্র কর্মীদের কাছে থেকে জানতাম এবং নোট নিতাম।’

স্বাস্থ্য কমপ্লেক্সটিতে বঙ্গবন্ধুর ১০৩ তম জন্মদিবস উপলক্ষ্যে স্বাস্থ্য অধিদপ্তর কতৃর্ক আয়োজিত স্বাস্থ্য সেবা সপ্তাহ পালিত হচ্ছে। এ ছাড়া জরায়ু-মুখ ক্যান্সার ও ব্রেস্ট ক্যান্সার স্ক্রিনিং ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। সম্পূর্ণ নিজ উদ্যোগে করা এই জরায়ু-মুখ ক্যান্সার ও ব্রেস্ট ক্যান্সার স্ক্রিনিং ক্যাম্পেইনে একহাজার সাত জন নারীর পরীক্ষা করা হয় এবং পরবর্তী চিকিৎসা নিশ্চিতের লক্ষ্যে ৯১৬ জন স্ক্রিনিংকৃত নারীকে ই-আইডি প্রদান করা হয়।

এএইচ

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক