রেসিডেন্টদের প্র্যাক্টিক্যালি আরও দক্ষতা অর্জন করতে হবে: বিএসএমএমইউ ভিসি
মেডিভয়েস রিপোর্ট: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ইন্সটিটিউশনাল কোয়ালিটি এ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) উদ্যোগে ‘চ্যালেঞ্জেস অ্যান্ড অপরচুনিটিস অফ আউটকাম বেইজড এডুকেন অ্যান্ড ডিসেমিনেশন অফ ইউজিসি এ্যাপ্রুভড রিসার্চ প্রটোকল’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (২৩ মার্চ) বিশ্ববিদ্যালয়ের শহীদ ডা. মিল্টন হলে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে বিএসএমএমইউর ভিসি অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেন, ‘বিএসএমএমইউ দেশের উচ্চতর মেডিকেল শিক্ষাদানের প্রধান প্রতিষ্ঠান। বিশ্বমানের ও সর্বাধুনিক উন্নততর গুণগত মান নিয়ে দেশের মেডিকেল শিক্ষাকে এগিয়ে নিতে হবে। রেসিডেন্টদের প্র্যাক্টিক্যালি আরো বেশি দক্ষতা অর্জন করতে হবে।’
প্যানেল এক্সপার্ট হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) জাতীয় অধ্যাপক ডা. সজল কৃষ্ণ ব্যানার্জী এবং বিশ্ববিদ্যালয়ের কার্ডিওলজি বিভাগের অধ্যাপক ডা. চৌধুরী মেশকাত আহমেদ। আইকিউএসির অতিরিক্ত পরিচালক ডা. তারেক রেজা আলীর সঞ্চালনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ফরেনসিক মেডিসিন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. শাহ আলম।
কর্মশালায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (একাডেমিক) অধ্যাপক ডা. একেএম মোশারফ হোসেন। এসময় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মোহাম্মদ মনিরুজ্জমান খান, ডিন অধ্যাপক ডা. মাসুদা বেগম, ডিন অধ্যাপক ডা. দেবব্রত বনিক, ডিন অধ্যাপক ডা. রণজিত রঞ্জন রায়, ডিন অধ্যাপক ডা. দেবতোষ চন্দ্র পাল, প্রক্টর অধ্যাপক ডা. মোঃ হাবিবুর রহমান দুলালসহ বিভিন্ন বিভাগের চেয়ারম্যান ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
-
২২ সেপ্টেম্বর, ২০২৫
তিন দিনব্যাপী দ্বাদশ জাতীয় বিজ্ঞান সম্মেলন অনুষ্ঠিত
বিএসপিএমআর’র লাইফ টাইম এচিভমেন্ট অ্যাওয়ার্ডে ভূষিত অধ্যাপক কামরুল
-
০২ জুন, ২০২৫
গণঅভ্যুত্থানে হামলা-ভাঙচুর-হত্যাচেষ্টা
চাকরি হারাচ্ছেন বিএমইউর চিকিৎসকসহ ৩৪ কর্মকর্তা-কর্মচারী
-
১৬ মার্চ, ২০২৫
-
১১ মার্চ, ২০২৫