২৩ মার্চ, ২০২৩ ১০:২১ পিএম

ভোলায় বিশ্ব যক্ষ্মা দিবসের র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

ভোলায় বিশ্ব যক্ষ্মা দিবসের র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
বৃহস্পতিবার (২৩ মার্চ) ‘হ্যাঁ, আমরাই যক্ষ্মা নির্মূল করতে পারি’ প্রতিপাদ্যকে সামনে রেখে এ কর্মসূচি পালিত হয়।

মেডিভয়েস রিপোর্ট: ভোলা জেলা সিভিল সার্জন কার্যালয়ের উদ্যোগে বিশ্ব যক্ষ্মা দিবসের র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (২৩ মার্চ) ‘হ্যাঁ, আমরাই যক্ষ্মা নির্মূল করতে পারি’ প্রতিপাদ্যকে সামনে রেখে এ কর্মসূচি পালিত হয়।

এতে অংশগ্রহণ করেন ভোলা জেলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মনিরুল ইসলাম, ভোলা জেলা সিভিল সার্জন ডা. কে এম শফিকুজ্জামান ও ভোলার সিনিয়র ও জুনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা, বেসরকারি ব্র্যাক বিজিওনাল ম্যানেজারসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা।

অনুষ্ঠানে বিশ্ব যক্ষা দিবস উপলক্ষে বাণী উপস্থাপন করেন ডা. কে এম শফিকুজ্জামান। তিনি তাঁর বক্তব্যে যক্ষ্মা রোগী শনাক্তকরণে সবাইকে আরও সোচ্চার হওয়ার আহ্বান জানান। এ ছাড়া তিনি যক্ষ্মা রোগীদের সুচিকিৎসা নিশ্চিতে জেলার ডটস কর্নারগুলোকে আরও সচেতন হওয়ার পরামর্শ দেন।

সভায় ডা. মনিরুল ইসলাম বলেন, ‘বাংলাদেশের যক্ষ্মার বর্তমান পরিস্থিতি ভয়াবহ। এসডিজি লক্ষ্যমাত্রা অর্জনের উদ্দেশ্যে বেশি বেশি যক্ষ্মা রোগী শনাক্তকরণের মাধ্যমে তাদেরকে চিকিৎসার আওতায় নিয়ে আসতে হবে। রোগীর স্বজনদের পাশাপাশি সাধারণ জনগণের মাঝে সচেতনতা বাড়াতে হবে। তবেই আমরা যক্ষ্মা নির্মূল করতে পারবো।’

আলোচনা সভায় যক্ষার সার্বিক পরিস্থিতি তুলে ধরেন ভোলা জেলা সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. মেহেরুল রিজওয়ান অমি। তিনি মাল্টিমিডিয়া প্রেজেন্টেশনের মাধ্যমে যক্ষ্মার বিশ্ব, জাতীয় ও আঞ্চলিক পর্যায়ের সামগ্রিক তথ্য তুলে ধরেন। ডা. মেহেরুল রিজওয়ান অমি জানান, ‘ভোলা জেলায় মোট রোগী দুই হাজার ২২৩ জন যক্ষ্মা রোগী চিকিৎসা পাচ্ছেন। ৯৬% শতাংশ রোগী সুস্থ হয়েছেন। ১১ জন এমডিআর (ড্রাগ রেজিটেন্ট) রোগী চিকিৎসা নিচ্ছেন।’

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক