সরকার নার্সিং পেশাকে বিশেষ মর্যাদা ও গুরুত্ব দেয়: প্রধানমন্ত্রী
মেডিভয়েস রিপোর্ট: আওয়ামীলীগ সরকার নার্সিং পেশাকে বিশেষ মর্যদা ও গুরুত্ব দেয় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এজন্য দেশের বাহিরেও নার্সদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, যাতে তারা আন্তজার্তি মানের সেবা দিতে পারে।
আজ বুধবার (১৫ মার্চ) শেখ ফজিলাতুন্নেসা মুজিব মেমোরিয়াল নার্সিং কলেজের দ্বিতীয় স্নাতন সমাপনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, ‘সরকারি পার্যায়ে ৬৯টি প্রতিষ্ঠানে নার্সিয়ের ডিপ্লোমা কোর্স চালু রয়েছে। ১০ হাজার নার্স ও ৫ হাজার মিডওয়াইফারির নতুন পদ সৃজন করার পরিকল্পনা করা হয়েছে। নার্সিং পেশার উন্নয়নে বেসরকারিখাতকেও উৎসাহিত করা হচ্ছে। যেসব প্রতিষ্ঠান এ পেশার জনবল তৈরি করছে, তাদের বিশেষ সুযোগ-সুবিধা দেওয়া হচ্ছে।’
সরকারি হাসপাতালগুলোতে কর্মরত নার্সের সংখ্যা ৪২ হাজার ৩৩০ জন জানিয়ে প্রধানমন্ত্রী আরও বলেন, দেশে নার্সের অনেক চাহিদা রয়েছে। এরপরও দেশের চাহিদা পূরণ করে নার্সরা চাইলে বিদেশে গিয়ে চাকরি করতে পারে। এজন্য গ্রাজুয়েশেনের পর বিদেশি ভাষার শিখার পরামর্শ দেন তিনি।
এএইচ