০৫ মার্চ, ২০২৩ ০৮:৩১ পিএম

‘আগামীতে নন-রেসিডেন্টদের ভাতা ২০-৩০ হাজারে উন্নীত হবে’

‘আগামীতে নন-রেসিডেন্টদের ভাতা ২০-৩০ হাজারে উন্নীত হবে’
অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ।

মেডিভয়েস রিপোর্ট: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) অধিভুক্ত নন-রেসিডেন্ট চিকিৎসকদের ভাতা ২০ থেকে ৩০ হাজার টাকায় উন্নীত করার প্রতিশ্রুতি দিয়েছেন প্রতিষ্ঠানটির ভিসি অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ।

আজ রোববার (৫ মার্চ) সকালে বিশ্ববিদ্যালয়ে আয়োজিত ইনডাকশন সভায় এ কথা জানান তিনি। অধ্যাপক শারফুদ্দিন আহমেদ বলেন, এ বছর ভাতা বাড়াতে পারিনি। আশা করি আগামীতে পারবো। ভাতা বাড়াতে যা যা করণীয় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন করবে।

নবাগত রেসিডেন্টদের উদ্দেশ্যে অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেন, জীবনে সততা, নৈতিকতাকে ধারণ করে ডিসিপ্লিন মেনে চলতে হবে, তবেই সফলতা আসবে। তিনি তাঁর বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অর্জনসমূহ তুলে ধরেন এবং নবাগত রেসিডেন্ট চিকিৎসকদের সুদক্ষ বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।

এসময় সভায় উপস্থিত ছিলেন ইমেরেটাস অধ্যাপক ও প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এবিএম আব্দুল্লাহ, বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমদ, প্রো-ভিসি (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মনিরুজ্জামান খান, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমানসহ প্রমুখ।

অনুষ্ঠানে অধ্যাপক ডা. এবিএম আবদুল্লাহ বলেন, রোগীদেরকে সাশ্রয়ীমূল্যে হয়রানিমুক্তভাবে সর্বাধুনিক নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে। রোগী দেখার ক্ষেত্রে ক্লিনিক্যাল জাসমেন্টেকেও গুরুত্ব দিতে হবে। মানুষ যাতে সাশ্রয়ীমূল্যে চিকিৎসা সেবা পায়।

তিনি বলেন, বিজ্ঞান ও প্রযুক্তির এই যুগে প্রযুক্তিকে অবশ্যই ব্যবহার করতে হবে, তবে আমরা যেনো সম্পূর্ণরূপে প্রযুক্তির উপর নির্ভরশীল হয়ে না যাই। তাছাড়া জীবনে লোভকে অবশ্যই সংবরণ করতে হবে। আরো বেশি করে সততার সাথে জীবনযাপনে মনোযোগী হতে হবে।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : বিএসএমএমইউ
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক