রাজধানীর সায়েন্স ল্যাবে ভয়াবহ বিস্ফোরণে নিহত ৩
মেডিভয়েস রিপোর্ট: রাজধানীর সায়েন্স ল্যাবে বিস্ফোরণের ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। এখনও পর্যন্ত আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন অর্ধশতাধিক। আজ রোববার (৫ মার্চ) ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকরাম আলী সাবংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ‘বিস্ফোরণের পর আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছিল। সেখানে তিন জনের মৃত্যু হয়।’
নিহতরা হলেন- শফিকুজ্জামান, আব্দুল মান্নান ও তুষার।
এর আগে সকাল ১০টা ৫২ মিনিটে ভবনটিতে আগুন ধরার খবর পায় ফায়ার সার্ভিস। ১০টা ৫৫ মিনিটে বাহিনীর প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। বেলা ১১টা ১৩ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানায় বাহিনীটি।
চট্টগ্রামের সীতাকুণ্ডের কদম রসুলে শনিবার বিকেলে অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণে ছয়জনের প্রাণহানি ও বেশ কয়েকজন আহত হওয়ার এক দিনেরও কম সময়ে একই ধরনের ঘটনার পুনরাবৃত্তি হলো রাজধানীতে।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন সাংবাদিকদের জানান, ভবনে এসি অথবা সিলিন্ডার বিস্ফোরণ থেকে আগুন লাগে। এর ফলে ভবন আংশিক ধসে পড়ে। আগুন নির্বাপণ শেষে বিস্তারিত জানানো যাবে।
তিনি আরও বলেন, পলাশী, ধানমন্ডি টহল ও সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের ৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের পর নির্বাপণে কাজ করছে। ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছেন।
এএইচ
-
১৯ অক্টোবর, ২০২৫
-
১১ জানুয়ারী, ২০২৫
-
২৯ ডিসেম্বর, ২০২৪
-
২৬ ডিসেম্বর, ২০২৪
-
১৬ নভেম্বর, ২০২৪
-
২০ এপ্রিল, ২০২৪
-
২০ এপ্রিল, ২০২৪
-
১৯ এপ্রিল, ২০২৪
-
০৯ অক্টোবর, ২০২৩