০২ মার্চ, ২০২৩ ০৯:১০ পিএম

দক্ষিণ সুরমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সিজারিয়ান সেকশন শুরু

দক্ষিণ সুরমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সিজারিয়ান সেকশন শুরু
স্বাধীনতার মাস মার্চের প্রথম দিনেই সফলভাবে একটি সিজারিয়ান সেকশনের মাধ্যমে মেজর অপারেশন চালু হয়।

মেডিভয়েস রিপোর্ট: সিলেট শহর থেকে মাত্র ১০ কিলোমিটার দূরে অবস্থিত দক্ষিন সুরমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একটা সময় শুধুমাত্র বহির্বিভাগে রোগী দেখা হতো। সম্প্রতি স্বাস্থ্যমন্ত্রীর নির্দেশনায় এখানে অপারেশন থিয়েটার চালু হয়।

বুধবার (২ মার্চ) এ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ইতিহাসের প্রথম সিজারিয়ান সেকশনের মাধ্যমে মেজর অপারেশন চালু হয়েছে।

প্রথমবারের মতো সিজারিয়ান সেকশন চালু হওয়ায় স্বাস্থ্য অধিদপ্তরের ভেরিফাইড ফেইসবুক পেইজ থেকে সংশ্লিষ্ট সকল চিকিৎসক, নার্স ও কর্মচারীদের অভিনন্দন জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের ফেইসবুক পোস্টে বলা হয়েছে, ‘গত ২ ফেব্রুয়ারি স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এমপি মহোদয় ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক এবিএম খুরশিদ আলম সিলেট জেলা সফরের সময় সকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অপারেশন থিয়েটার চালু করার নির্দেশনা দেন। সে নির্দেশনা অনুযায়ী এই মহান স্বাধীনতার মাস মার্চের প্রথম দিনেই সফলভাবে একটি সিজারিয়ান সেকশনের মাধ্যমে মেজর অপারেশন চালু হয়। বর্তমানে মা ও নবজাতক শিশুটি সুস্থ আছে।’

এর আগে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মইনুল আহসান যোগদানের পর থেকে হাসপাতালে রোগীদের স্বাস্থ্য সেবা উন্নীত করণের পদক্ষেপ নেন। এসময় এটি কোভিড ডেডিকেটেড হাসপাতাল হিসাবে স্বীকৃতি পায়।

দক্ষিণ সুরমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অস্ত্রপচারে উপস্থিত ছিলেন, ডা. উম্মুল সিফাত রিযওয়ানা রহমান রুবি (জুনিয়র কনসালটেন্ট, গাইনী এন্ড অবস), ডা. সংগীতা দেবী, (মেডিকেল অফিসার,গাইনী), ডা. রুবাইয়া আহমদ (আবাসিক মেডিকেল অফিসার) ডা. নিজাম উদ্দিন (জুনিয়র কনসালটেন্ট, এনেস্থিসিয়া), ডা. আবু সালমান মো. সাইফুল ইসলাম (মেডিকেল অফিসার), শিপা বেগম (নার্সিং সুপারভাইজার), শ্রীদাম মালাকার (ওটি ইনচার্জ) ও আয়েশা খাতুন (সিনিয়র স্টাফ নার্স)। সার্বক্ষনিক দিক নির্দেশনা দিয়েছেন সিলেট জেলার সিভিল সার্জন ডা. এস এম শাহরিয়ার।

এসএস

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক