মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করে শুধু ব্যবসা নয়, সেবাও দিতে হবে: রাষ্ট্রপতি
মেডিভয়েস রিপোর্ট: রোগীদের আন্তরিকতার সঙ্গে সেবা দিতে চিকিৎসকদের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। বুধবার (০১ মার্চ) বিকেলে কিশোরগঞ্জের করিমগঞ্জে রাষ্ট্রপতি আব্দুল হামিদ মেডিকেল কলেজে এক অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।
আবদুল হামিদ বলেন, মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করে শুধু ব্যবসা করলে চলবে না, মানুষকে সেবাও দিতে হবে। মেডিকেল কলেজকে টাকা বানানোর যন্ত্রে পরিণত না করে মানুষ যাতে স্বল্প খরচে ও সহজে দ্রুত চিকিৎসা সেবা পায়, তা নিশ্চিত করতে হবে।
রাষ্ট্রপতি আবদুল হামিদ আশা করেন, এ মেডিকেল কলেজের সুনাম অক্ষুন্ন রাখতে শিক্ষক কর্মচারীসহ সংশ্লিষ্ট সকলে নিরলস প্রচেষ্টা চালাবেন। অনুষ্ঠানে মেডিকেল কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি রাষ্ট্রপতির সহধর্মিনী রাশিদা খানম এবং কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. আ ন ম নওশাদ খান বক্তব্য রাখেন।
মঙ্গলবার রাতে কিশোরগঞ্জের মিঠামইনে মুক্তিযোদ্ধা আব্দুল হক সরকারি কলেজ মাঠে সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ। এ সময় তার পরিবারের সদস্যরা এবং রাষ্ট্রপতির সচিবরা উপস্থিত ছিলেন।
-
১৪ মার্চ, ২০২৫
-
১৫ জানুয়ারী, ২০২৫
-
২১ ডিসেম্বর, ২০২৪
-
০৬ ডিসেম্বর, ২০২৪
ইটনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে
আউটডোরে ৪৫০-৫০০ রোগী দেখেন ২ চিকিৎসক
-
১৪ নভেম্বর, ২০২৪
-
০৩ জুলাই, ২০২৪
-
০২ মে, ২০২৪
ফসল রক্ষায় ৮ নির্দেশনা
উত্তর-পূর্ব হাওরাঞ্চলে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস
-
২৯ এপ্রিল, ২০২৪
-
২৯ অক্টোবর, ২০২৩