এবার ডা. নিশাত আব্দুল্লাহর বিরুদ্ধে পুলিশের স্ত্রীর মামলা
মেডিভয়েস রিপোর্ট: এবার যৌন হয়রানির অভিযোগে শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের প্লাস্টিক সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডা. শেখ নিশাত আব্দুল্লাহ ও হক নার্সিং হোমের ডা. নুরুল হক ফকিরের বিরুদ্ধে পাল্টা মামলা করেছেন পুলিশের এএসআই নাঈমের স্ত্রী। বুধবার (১ মার্চ) সোনাডাঙ্গা থানায় এ মামলাটি দায়ের করেন তিনি। তবে ডা. নিশাতের বিরুদ্ধে করা মামলাকে উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করছেন চিকিৎসক নেতারা।
পুলিশের স্ত্রীর মামলার সত্যতা নিশ্চিত করে সোনাডাঙা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক মেডিভয়েসকে বলেন, ‘এএসআই’র স্ত্রী বাদী হয়ে ডা. নিশাত আব্দুল্লাহসহ দুই চিকিৎসকের নামে যৌন হয়রানির অভিযোগ ও মেয়ের ক্ষতিপূরণ দাবি করে মামলা করেছেন। অভিযোগ নথিভুক্ত করা হয়েছে।’
মামলার অন্য আসামি হলেন- হক নার্সিং হোমের ডা. নুরুল হক ফকির। এর আগে নিগ্রহের ঘটনায় ওই এএসআইর নামে মামলা করেন ডা. আব্দুল্লাহ।
এদিকে নিশাত আব্দুল্লাহর করা অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় সন্তানের চিকিৎসায় অবহেলা ও হাতের আঙুলে পচন ধরার অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন এএসআইর নাঈমের স্ত্রী। আজ দুপুরে খুলনা প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন করেন তিনি।
ডা. নিশাতে বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) খুলনা শাখার সভাপতি ডা. বাহারুল আলম মেডিভয়েসকে জানান, ‘পুলিশ সদস্যের স্ত্রী যদি যৌন হয়রানি শিকার হন, তাহলে আমরা ভুক্তভোগীর পক্ষে থাকবো, কিন্তু এতো দিন তিনি বিষয়টি আমাদের জানাননি কেন? তার স্বামী বিএমএ কার্যালয়ে এসে অপরাধের জন্য পা ধরে ক্ষমা চেয়েছেন, তখনো পর্যন্ত বলেনি যে, সে যৌন হয়রানির শিকার হয়েছে।’
কর্মস্থলে চিকিৎসকদের নিরাপত্তাহীনতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি আরও বলেন, ‘অভিযোগ সত্য হলে দেশের প্রচলিত আইনে বিচার হবে। এটি নিয়ে আমরা উদ্বিগ্ন নই। উদ্বিগ্নের বিষয় হলো-চিকিৎসকরা দায়িত্ব পালনকালে তাদের মর্যাদা ও নিরাপত্তার বিষয়ে। একজন চিকিৎসক যদি অনৈতিক কাজে জড়িযে যান, সে দায়িত্ব বিএমএ নিবে না।’
যৌন হয়রানির অভিযোগ উদ্দেশ্যপ্রণোদিত হতে পারে মন্তব্য করে বিএমএ’র এ নেতা বলেন, ‘পুলিশ সদস্যের বিরুদ্ধে যখন মামলা হলো, চিকিৎসকরা যখন কর্মবিরতিতে গেলো-তখন পুলিশের স্ত্রী এ মামলা করলো। যৌন হয়রানি যেদিন হয়েছে, সেদিন মামলা করলো না কেনো? কেন এ অভিযোগ এর আগে উঠেনি। স্বামীকে রক্ষার জন্য নিশাত আব্দুল্লাহর বিরুদ্ধে এ অভিযোগ দাঁড় করানো হয়েছে। চিকিৎসকদের কাউন্টার করার জন্যই অভিযোগ এনেছে বলে আমরা মনে করি।’
তিনি আরও বলেন, ‘একজন সহকারী অধ্যাপক লাঞ্ছিত হলেন অথচ স্বাস্থ্যমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকে বিচারের বিষয়ে আশ্বস্ত হওয়ার মতো কিছু পাওয়া গেল না। আসামিকে প্রত্যাহার ও গ্রেপ্তার করা হয়নি। পুলিশকে কোনোভাবে সরকার অভিযুক্ত না করার মানসিকতার জায়গায় অবস্থান করছেন কিনা-এটি ভেবে দেখতে হবে। এতো কিছুর পরও যখন একজন এএসআই গ্রেপ্তার হলো না, বিচার যখন রাষ্ট্র করলো না। বোঝা যাচ্ছে যে, অধ্যাপকের ও চিকিৎসা ব্যবস্থার কোনো মূল্য নেই। অপরাধ করে পুলিশ দোর্দণ্ড প্রতাপে প্রোটেকশন পাচ্ছে।’
এএইচ/এমইউ
-
২৬ অগাস্ট, ২০২৪
-
১১ মার্চ, ২০২৩
-
০১ মার্চ, ২০২৩
-
০১ মার্চ, ২০২৩
-
১৪ মার্চ, ২০২২
-
১৯ অগাস্ট, ২০২১
-
১১ অগাস্ট, ২০২১
-
০৮ অগাস্ট, ২০২১
-
২৭ জুলাই, ২০২১