২৫ ফেব্রুয়ারী, ২০২৩ ০৭:৫৪ পিএম

আইসিডিডিআর’বি পরিদর্শন করে মুগ্ধ কানাডার মন্ত্রী

আইসিডিডিআর’বি পরিদর্শন করে মুগ্ধ কানাডার মন্ত্রী
শনিবার (২৫ ফেব্রুয়ারি) রাজধানীর মহাখালীর আইসিডিডিআর,বির ক্যাম্পাস পরিদর্শন করেন কানাডার মন্ত্রী হারজিত এস সজ্জন।

মেডিভয়েস রিপোর্ট: আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশের (আইসিডিডিআর,বি) হাসপাতাল পরিদর্শনে করে মুগ্ধ হয়েছেন কানাডার আন্তর্জাতিক উন্নয়ন মন্ত্রী হারজিত এস সজ্জন। তিনি বলেন, আইসিডিডিআর,বিতে যা দেখেছি তাতে আমি খুবই মুগ্ধ। এখানে যে উদ্ভাবনগুলো হচ্ছে, তা মানুষের জীবন বাঁচায়।

আজ শনিবার (২৫ ফেব্রুয়ারি) রাজধানীর মহাখালীর আইসিডিডিআর,বির ক্যাম্পাস পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

মুগ্ধতা প্রসঙ্গে হারজিত এস সজ্জন বলেন, যে বিষয়টি আমাকে সবচেয়ে বেশি মুগ্ধ করেছে তা হলো এখানকার বিজ্ঞানী ও কর্মীরা কানাডার বিনিয়োগকে ব্যবহার করে জটিল চিকিৎসা সংক্রান্ত সমস্যাগুলোর সহজ সমাধান বের করছেন। ফলে এটি পৃথিবীর সবচেয়ে সুবিধাবঞ্চিত জায়গায়ও ব্যবহার করা যেতে পারে। এছাড়াও আমি সমানভাবে মুগ্ধ যে, তারা এখানে যে জ্ঞান অর্জন করছে তা বিশ্বব্যাপী ছড়িয়ে দিচ্ছে।

এ সময় বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার লিলি নিকোলস এবং গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডার অন্যান্য সদস্যরাও ছিলেন। এ সময় আইসিডিডিআর,বির নির্বাহী পরিচালক ড. তাহমিদ আহমেদ এবং প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে স্বাগত জানান।

ড. তাহমিদ আহমেদ বলেন, বিগত পঁয়তাল্লিশ বছরেরও বেশি সময় ধরে কানাডা আমাদের অব্যাহতভাবে সহায়তা করে আসছে, আমরা তাদের প্রতি কৃতজ্ঞ। এই সহায়তার ফলেই, আমরা ধারাবাহিকভাবে আমাদের গবেষণা করতে সক্ষম হয়েছি, যা শুধুমাত্র বাংলাদেশের জন্যই গুরুত্বপূর্ণ নয়, বরং বিশ্বের অন্যান্য নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোর জন্যও সমান গুরুত্বপূর্ণ।

তিনি আরো বলেন, একসঙ্গে কাজ করে আমরা বিশ্বব্যাপী লাখ লাখ মানুষের জীবন বাঁচিয়েছি, যা কানাডাসহ আমাদের অন্যান্য দাতাদের দীর্ঘমেয়াদী সহায়তার ফলে সম্ভব হয়েছে।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : আইসিডিডিআরবি
জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ উদ্বোধন

রোগীর চাপ সামলাতে বড় হাসপাতালগুলোর সক্ষমতা বাড়ানো হবে: স্বাস্থ্যমন্ত্রী

জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ উদ্বোধন

রোগীর চাপ সামলাতে বড় হাসপাতালগুলোর সক্ষমতা বাড়ানো হবে: স্বাস্থ্যমন্ত্রী

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক