২৪ ফেব্রুয়ারী, ২০২৩ ১১:৪৬ এএম

মালয়েশিয়ার ইউসিএসআই’র সঙ্গে বিএসএমএমইউ’র সমঝোতা স্মারক চুক্তি

মালয়েশিয়ার ইউসিএসআই’র সঙ্গে বিএসএমএমইউ’র সমঝোতা স্মারক চুক্তি
এই চুক্তির আওতায় কিউএস র্যাংকিং, চিকিৎসা শিক্ষা এবং উচ্চশিক্ষার মানের নিশ্চয়তার বিষয়ে বিএসএমএমইউকে সহযোগিতা করবে ইউসিএসআই বিশ্ববিদ্যালয়।

মেডিভয়েস রিপোর্ট: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সঙ্গে মালয়েশিয়ার ইউসিএসআই বিশ্ববিদ্যালয়ের একটি সমঝোতা স্মারক চুক্তি সই হয়েছে।

আজ শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) স্থানীয় সময় সকাল ৯টায় মালয়েশিয়ায় বিশ্ববিদ্যালয়ের স্প্রিংহিল ক্যাম্পাসে এ সমঝোতা সই হয়।

বিএসএমএমইউ’র পক্ষে সই করেন ভাইস-চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ ও ইউসিএসআই বিশ্ববিদ্যালয়ের পক্ষে প্রতিষ্ঠানটির ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ডা. দাতুক আইর টিএস সিতি হামিসাহ বিন্তি তাপসির সই করেন।

অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেন, ইউসিএসআই বিশ্ববিদ্যালয় কিউএস র্যাংকিংয়ে ২৮৪তম স্থানে রয়েছে। এটি গবেষণা প্রধান বিশ্ববিদ্যালয়। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ও বাংলাদেশের প্রধান গবেষণা বিশ্ববিদ্যালয়। চিকিৎসা গবেষণার জন্য আন্তর্জাতিক অঙ্গনে অবদান রাখতে চায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়।

এই চুক্তির আওতায় কিউএস র্যাংকিং, চিকিৎসা শিক্ষা এবং উচ্চশিক্ষার মানের নিশ্চয়তার বিষয়ে বিএসএমএমইউকে সহযোগিতা করবে ইউসিএসআই বিশ্ববিদ্যালয়। এ ছাড়া সমঝোতার ফলে বিএসএমএমইউ’র শিক্ষক, চিকিৎসক, রেসিডেন্ট, কর্মকর্তা ও নার্সরা ইউসিএসআই বিশ্ববিদ্যালয়ে প্রশিক্ষণ ও জনবল বিনিময় করতে পারবে।

টিআই

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত