২৩ ফেব্রুয়ারী, ২০২৩ ০৯:৩১ পিএম

এমবিবিএস-বিডিএস ভর্তি পরীক্ষা নিয়ে আন্তঃমন্ত্রণালয়ের বৈঠক ২৭ ফেব্রুয়ারি

এমবিবিএস-বিডিএস ভর্তি পরীক্ষা নিয়ে আন্তঃমন্ত্রণালয়ের বৈঠক ২৭ ফেব্রুয়ারি
২৭ ফেব্রুয়ারি বেলা সাড়ে ১২টায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাপতিত্বে মন্ত্রণালয়ের সভাকক্ষে আন্তঃমন্ত্রণালয়ের বৈঠকটি অনুষ্ঠিত হবে।

মেডিভয়েস রিপোর্ট: এমবিবিএস-বিডিএস প্রথম বর্ষ ২০২২-২৩ সেশনের ভর্তি পরীক্ষার বিষয় নিয়ে আগামী ২৭ ফেব্রুয়ারি আন্তঃমন্ত্রণালয়ের বৈঠক করার কথা জানিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

আজ বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ রুহুল কুদ্দুস স্বাক্ষরিত এক নোটিসে এ জানানো হয়েছে। এতে বলা হয়, ২৭ ফেব্রুয়ারি বেলা সাড়ে ১২টায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাপতিত্বে মন্ত্রণালয়ের সভাকক্ষে আন্তঃমন্ত্রণালয়ের বৈঠকটি অনুষ্ঠিত হবে।

নোটিসে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগের সচিব, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব, বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক, ডিজিএফআই ও এনএসআইয়ের মহাপরিচালক, র‌্যাবের মহাপরিচালক ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনারকে বৈঠকে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়।

এ ছাড়া বৈঠকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ভিসি, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সভাপতি, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ও বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের সভাপতিসহ প্রমুখ উপস্থিত থাকবে।

জানতে চাইলে ২৩ ফেব্রুয়ারি বিকেলে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ জামাল মেডিভয়েসকে বলেন, ২৫ তারিখ থেকে মেডিকেল ভর্তি কোচিং বন্ধের বিষয়ে আমরা একটি নির্দেশনা দিয়েছি। এটি আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পাঠিয়েছি। স্বরাষ্ট্র মন্ত্রণালয় শিক্ষা মন্ত্রণালয়ের সাথে কথা বলে জানাবে ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। আগামী সোমবার আন্তঃমন্ত্রণালয়ের একটি বৈঠক আছে, সেখানেও বিস্তারিত করণীয় সম্পর্কে আলোচনা হবে।

জানা গেছে, আগামী ১০ মার্চ অনুষ্ঠিতব্য এমবিবিএস ভর্তি পরীক্ষায় গুজব, প্রশ্ন ফাঁস রোধ এবং শিক্ষার্থীরা যাতে মানসিকভাবে প্রস্তুত হতে পারে, সেজন্য এ নির্দেশনা দেওয়া হয়েছে। এমবিবিএস-বিডিএস ভর্তি পরীক্ষা শিক্ষার্থীরা যাতে নির্বিঘ্নে দিতে পারে ২৭ তারিখের বৈঠকে আলোচনা এবং সার্বিক পদক্ষেপ গ্রহণ করার বিষয়ে সিদ্ধান্ত হবে বলে জানা গেছে।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর জানিয়েছে, বিগত বছরগুলোর তুলনায় এ বছর এমবিবিএসে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের আবেদন বেশি। এরমধ্যে আবেদনকারীর সংখ্যা ১ লাখ ২০ হাজার ছাড়িয়েছে। আজ বৃহস্পতিবার রাত ১১ টা ৫৯ মিনিটে আবেদন শেষ হবে। অনলাইন আবেদনের ফি জমা দেওয়া যাবে ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত। এমবিবিএস ভর্তি পরীক্ষার প্রবেশপত্র বিতরণ শুরু ৬ মার্চ, চলবে ৭ মার্চ পর্যন্ত। আগামী ১০ মার্চ সকাল ১০টায় ভর্তি পরীক্ষা শুরু হয়ে শেষ হবে বেলা ১১টায়।

অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ‘এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ এবং এইচএসসি পরীক্ষায় জীববিজ্ঞান, পদার্থ বিজ্ঞান ও রসায়নসহ উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদনের যোগ্য হবে। দুটি পরীক্ষায় মোট জিপিএ কমপক্ষে ৯.০০ হতে হবে। উপজাতীয় ও পার্বত্য জেলার অ-উপজাতীয় প্রার্থীদের ক্ষেত্রে দুটি পরীক্ষায় মোট জিপিএ ৮.০০ হলেই হবে। তবে এককভাবে কোনো পরীক্ষায় জিপিএ ৩.৫০ এর কম হলে আবেদনের যোগ্য বলে বিবেচিত হবে না।’

‘সকলের জন্যে এইচএসসি পরীক্ষায় জীববিজ্ঞানে ন্যুনতম গ্রেড পয়েন্ট ৪.০ না থাকলে আবেদন বাতিল বলে গণ্য হবে। লিখিত ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নম্বর এবং এসএসসি ও এইচএসসি পরীক্ষায় প্রাপ্ত নম্বরের যোগফলের ভিত্তিতে মেধা তালিকা প্রণয়ন করা হবে।’

‘এমবিবিএস ভর্তির জন্য অনলাইন ফরম পূরণের নিয়মাবলি ও ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের ওয়েবসাইট www.mefwd.gov.bdwww.dgme.gov.bdwww.dghs.gov.bd  http://dgme.teletalk.com.bd থেকে জানা যাবে।’

‘আবেদনপত্র প্রক্রিয়াকরণ, নিরীক্ষণ, উত্তরপত্র মূল্যায়ন, ফলাফল চূড়ান্তকরণ এবং পূনঃনিরীক্ষণ ডিজিটাল প্রক্রিয়ায় সম্পন্ন করা হবে। উত্তরপত্র ‘ওএমআর বা আইসিআর’ মেশিনে পরীক্ষা করা হবে’, জানায় স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর।

এর আগে গত বছর ২০২১-২২ এমবিবিএস ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছিলেন ১ লাখ ৩৯ হাজার ৭৪২ জন। পাস করেছেন ৭৯ হাজার ৩৩৯ জন শিক্ষার্থী। পাসের হার ৫৫ দশমিক ১৩ শতাংশ। এর মধ্যে পাস করা ছেলের সংখ্যা ৩৪,৮৩৩ জন (৪৩.৯১%) এবং মেয়ের সংখ্যা ৪৪.৫০৪ জন (৫৬.০৯%)।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : মেডিকেল ভর্তি
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক