পিকআপের পেছনে অ্যাম্বুলেন্সের ধাক্কা, রোগী নিহত
মেডিভয়েস রিপোর্ট: কুমিল্লার চান্দিনায় ট্রাকের পেছনে বেপরোয়া গতির অ্যাম্বুলেন্সের ধাক্কায় ওই অ্যাম্বুলেন্সে থাকা সাহারা খাতুন নামে এক রোগী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন চালকসহ আরো চারজন।
আজ শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনা বাসস্টেশন সংলগ্ন ধাঁনসিঁড়ি আবাসিক এলাকার সামনে এই ঘটনা ঘটে।
নিহত সাহারা খাতুন কুমিল্লার মুরাদনগর উপজেলার শিবানীপুর গ্রামের আবদু মিয়ার স্ত্রী। তিনি বেশ কয়েকদিন যাবৎ অসুস্থ ছিলেন। আহতরা হলেন- নিহত সাহারা খাতুনের মেয়ে আলাউদ্দিনের স্ত্রী রুবি, ছেলে আবু জাহেরের স্ত্রী মমতাজ বেগম ও আবুল খায়েরের স্ত্রী তাছলিমা আক্তার। আহত এ্যাম্বুলেন্স চালকের নাম-পরিচয় জানা যায়নি।
আহত তাছলিমা আক্তার জানান, ৩ দিন আগে তার শাশুড়ি সাহারা খাতুন হার্ড এ্যাটার্ক করে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। শুক্রবার তার অবস্থার অবনতি হলে তাকে অ্যাম্বুলেন্সযোগে ঢাকায় নেয়ার পথে চান্দিনা বাসস্টেশন সংলগ্ন এলাকায় দুর্ঘটনার কবলে পড়েন।
হাইওয়ে পুলিশ ইলিয়টগঞ্জ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, দুর্ঘটনার পরপর আহত অবস্থায়ই চালক পালিয়ে যায়। নিহতের লাশ উদ্ধার করে যথাযথ ব্যবস্থা নেয়া হচ্ছে।
-
০৫ এপ্রিল, ২০২৬
-
১৮ জানুয়ারী, ২০২৫
-
০৫ জানুয়ারী, ২০২৫
-
২৭ সেপ্টেম্বর, ২০২৪
-
০৭ সেপ্টেম্বর, ২০২৪
-
০৫ সেপ্টেম্বর, ২০২৪
-
২৫ অগাস্ট, ২০২৪