১১ ফেব্রুয়ারী, ২০২৩ ১০:৫৮ এএম

লাইসেন্সবিহীন ফার্মেসি বন্ধ করে দেওয়া হবে: ঔষধ প্রশাসন ডিজি

লাইসেন্সবিহীন ফার্মেসি বন্ধ করে দেওয়া হবে: ঔষধ প্রশাসন ডিজি
সিলেট জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ‘বাংলাদেশ মডেল ফার্মেসি ও মডেল মেডিসিন শপের প্রয়োজনীয়তা ও সম্ভাবনা’ শীর্ষক আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

মেডিভয়েস রিপোর্ট: ঔষধ প্রশাসন অধিদফতরের মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল মোহাম্মদ ইউসুফ বলেছেন, এ বছরের মধ্যে লাইসেন্সবিহীন সব ফার্মেসি বন্ধ করে দেওয়া হবে।

বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) সিলেট জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ‘বাংলাদেশ মডেল ফার্মেসি ও মডেল মেডিসিন শপের প্রয়োজনীয়তা ও সম্ভাবনা’ শীর্ষক আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

সিলেট জেলার ফার্মেসি মালিকদের উদ্দেশে মেজর জেনারেল মোহাম্মদ ইউসুফ বলেন, ‘ফার্মেসিতে সেবা দিতে অবশ্যই প্রশিক্ষণপ্রাপ্ত দক্ষ কর্মী রাখাতে হবে। আপনারা ইনভয়েস ছাড়া এবং আনরেজিস্টার্ড কোম্পানি থেকে কোনও কেনাকাটা করবেন না। আপনাদের লাইসেন্স নবায়ন অনলাইনে করার প্রক্রিয়া করা হচ্ছে।’

তিনি বলেন, ‘আমরা পৃথিবীর ১৪৮ দেশে ওষুধ রফতানি করি এবং দেশের মোট চাহিদার মাত্র ২ শতাংশ আমদানি করি। সারা বিশ্বে আমাদের ওষুধের সুনাম রয়েছে। আপনারা পুরো মেডিসিন ডিস্ট্রিবিউশন সিস্টেমেরই অংশ। দেশেও সঠিক মানে ও তাপমাত্রায় মানুষের হাতে আপনারা ওষুধ তুলে দেবেন।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ওয়েস্টার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর মো. রেজাউল হাসান লোদি কায়েস, বিসিডিএস সিলেট শাখার সিনিয়র সহ-সভাপতি এটিএম মোশাহিদ উদ্দিন। এতে সভাপতিত্ব করেন বিসিডিএস সিলেট জেলা শাখার সভাপতি ময়নুল হক চৌধুরী এবং স্বাগত বক্তব্য দেন এমএসএইচ’র বিএইচবি প্রকল্পের প্রিন্সিপাল টেকনিক্যাল অ্যাডভাইজার ডা. মো. ইফতেখার হাসান খান।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন

সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক