১০ ফেব্রুয়ারী, ২০২৩ ০৪:২৩ পিএম
শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটের নতুন পরিচালক ডা. রায়হানা আউয়াল
অধ্যাপক ডা. রায়হানা আউয়াল।
মেডিভয়েস রিপোর্ট: শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের পরিচালক পদে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ডা. রায়হানা আউয়াল। এর আগে তিনি একই প্রতিষ্ঠানের সার্জারি বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন।
বুধবার (৮ ফেব্রুয়ারি) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের পার-১ শাখার উপসচিব সারমিন সুলতানা স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, ‘পুনরাদেশ না দেয়া পর্যন্ত বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার/ স্বাস্থ্য সার্ভিসের নিম্নবর্ণিত কমকর্তাকে তার নামের পাশে বর্ণিত পদ ও কর্মস্থলে বদলি/পদায়ন করা হল।’
‘রাষ্ট্রপতির আদেশক্রমে জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে’ বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
আগের নিউজ
পরের নিউজ
আরও পড়ুন
সৌদি অগ্নিকান্ডে মৃত্যু
প্রবাসীদের লাশ দ্রুত দেশে আনা ও ক্ষতিপূরণ নিশ্চিতের নির্দেশ প্রবাসীকল্যাণমন্ত্রীর
সৌদি অগ্নিকান্ডে মৃত্যু
প্রবাসীদের লাশ দ্রুত দেশে আনা ও ক্ষতিপূরণ নিশ্চিতের নির্দেশ প্রবাসীকল্যাণমন্ত্রীর
নিষিদ্ধ ছাত্রলীগ নেতার কাণ্ড
ভুয়া ইন্টার্নশিপ সনদে নিবন্ধন, বাতিলে রামেকের আবেদনের নথি নেই বিএমডিসির কাছে
এই বিভাগের সর্বাধিক পঠিত