২৬ জানুয়ারী, ২০২৩ ০৪:২৪ পিএম

‘দেশ ও জাতির উন্নয়নে ধর্ম বর্ণ নির্বিশেষে একত্রে কাজ করতে হবে’

‘দেশ ও জাতির উন্নয়নে ধর্ম বর্ণ নির্বিশেষে একত্রে কাজ করতে হবে’
সরস্বতী পূজা উদযাপন পরিষদ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

মেডিভয়েস রিপোর্ট: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেছেন দেশ ও জাতির উন্নয়নে ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে সবাইকে একত্রে কাজ করতে হবে। 

আজ বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের এ ব্লক সংলগ্ন বটলায় সরস্বতী পূজা উদযাপন পরিষদ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘দেশের মানুষ ভালো আছেন। দেশের মানুষ ভাল আছেন বলেই আজ এখানে এত পূণ্যার্থীর সমাগম ঘটেছে। বিগত বছরের তুলনায় এবারের পূণ্যার্থী সংখ্যা বেশী তাই প্রমাণ করে। সনাতন ধর্মালম্বীদের জন্য খুব অল্পদিনের মধ্যেই একটি প্রার্থনাস্থল বা উপাসনালয় স্থাপন করা হবে।’

বিএসএমএমইউ ভিসি বলেন, ‘আপনাদের সকালের দোয়ায় বিএসএমএমইউয়ে আগে যা করা হয়নি, বর্তমানে তা করা সম্ভব হয়েছে। সম্প্রতি আমরা প্রথমবারের মত সফল লিভার ট্রান্সপ্লান্ট করেছি। দেশের স্বাস্থ্যখাতের ইতিহাসে প্রথমবারের মতো ক্যাডাভেরিক ট্রান্সপ্ল্যান্টেশনের মাধ্যমে সারা ইসলামের শরীর থেকে দুটি কিডনি ও দুটি কর্নিয়া নিয়ে চারজন মানুষের শরীরে সফলভাবে প্রতিস্থাপন করা হয়েছে।’

তিনি বলেন, ‘আমাদের বিশ্ববিদ্যালয়কে সামনের দিকে এগিয়ে নিতে হলে সবাইকে সময়ের কাজ সময়ে করতে হবে। একই সঙ্গে পূজোর মত এই ধরণের আনুষ্ঠানিকতাও প্রয়োজন রয়েছে। দেশ ও জাতির উন্নয়নে ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে সবাইকে একত্রে কাজ করতে হবে।’

দেবীর বন্দনায় আয়োজিত এ অনুষ্ঠানে ছিল পূজা-অর্চনা, পুষ্পাঞ্জলি প্রদান ও প্রসাদ বিতরণ। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের সরস্বতী পূজা উদযাপন পরিষদ একটি স্মরণিকাও প্রকাশ করে। বিকেলে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।

সরস্বতী পূজা উদযাপন পরিষদের সভাপতি অধ্যাপক ডা. চঞ্চল কুমার ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সরস্বতী পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সহযোগী অধ্যাপক ডা. ইন্দ্রোজিত কুমার  কুন্ডু। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অতিরিক্ত পরিচালক (হাসপাতাল) ডা. পবিত্র কুমার দেবনাথ।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (একাডেমিক) অধ্যাপক ডা. একেএম মোশাররফ হোসেন, প্রো-ভিসি (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মনিরুজ্জামান খান, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান, ইউজিসি অধ্যাপক ডা. সজল কৃষ্ণ ব্যানার্জী, স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি অধ্যাপক ডা. জামাল উদ্দিন চৌধুরী, বিশ্ববিদ্যালয়ের নার্সিং অনুষদের ডিন অধ্যাপক ডা. দেবব্রত বণিক, টেকোনোলজি অনুষদের ডিন অধ্যাপক ডা. দেবতোষ পাল, শিশু নিউরোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. গোপেন কুন্ডু, এনেসথিসিয়া বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. দেবাশীষ বণিক, রেজিস্ট্রার ডা. স্বপন কুমার তপাদার প্রমুখ।

এসএস

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ডিসকভার এনভায়রনমেন্টের গবেষণা

দেশীয় পাঁচ প্রজাতির মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক

ডিসকভার এনভায়রনমেন্টের গবেষণা

দেশীয় পাঁচ প্রজাতির মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক

  এই বিভাগের সর্বাধিক পঠিত