১৮ জানুয়ারী, ২০২৩ ০১:৪৭ পিএম

বিএসএমএমইউ’র এফসিপিএস ২য় পর্বের ১০ চিকিৎসকের যোগদান গৃহীত

বিএসএমএমইউ’র এফসিপিএস ২য় পর্বের ১০ চিকিৎসকের যোগদান গৃহীত
অধ্যায়নকালীন সময় প্রাইভেট প্রাকটিস, চিকিৎসা সেবা প্রদানের ক্ষেত্রে বিএমডিসি’র নিয়ম অনুযায়ী ডিগ্রি অর্জনের পূর্বে নাম ফলক/ ভিজিটিং কার্ড/ প্যাডে অধ্যয়নরত কোর্সের নাম ব্যবহার করা যাবে না

মেডিভয়েস রিপোর্ট: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) জানুয়ারি-২০২৩ শিক্ষাবর্ষে এফসিপিএস ২য় পর্বে ১০ চিকিৎসকের যোগদান গৃহীত হয়েছে।

আজ বুধবার (১৮ জানুয়ারি) বিএসএমএমইউর ওয়েবসাইটে প্রকাশিত বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্ট্রার (শিক্ষা) ডা. জি এম সাদিক হাসান স্বাক্ষরিত এক নোটিসে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, ‘বিএসএমএমইউতে সার্জারি অনুষদে জানুয়ারি ২০২৩ ইং শিক্ষাবর্ষে এফসিপিএস ২য় পর্বে ভর্তির নিমিত্তে বিভাগ কর্তৃক মনোনয়নের প্রেক্ষিতে কর্তৃপক্ষের অনুমোদনক্রমে নিম্নবর্ণিত বেসরকারি শিক্ষার্থীগণের নামের বর্ণনা মোতাবেক যোগদান গৃহীত হয়েছে।’

‘অধ্যায়নকালীন সময় প্রাইভেট প্রাকটিস, চিকিৎসা সেবা প্রদানের ক্ষেত্রে বিএমডিসি’র নিয়ম অনুযায়ী ডিগ্রি অর্জনের পূর্বে নাম ফলক/ ভিজিটিং কার্ড/ প্যাডে অধ্যয়নরত কোর্সের নাম ব্যবহার করা যাবে না,’ বলা হয় বিজ্ঞপ্তিতে।

আদেশের অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিএসএমএমইউর সার্জারি অনুষদের ডিন, সকল বিভাগের চেয়ারম্যান, অতিরিক্ত রেজিস্ট্রারদ্বয় পরীক্ষা নিয়ন্ত্রক ও ভাইস-চ্যান্সেলরের একান্ত সচিবসহ সংশ্লিষ্ট সকলের কাছে পাঠানো হয়েছে।

►নোটিসটি দেখতে ক্লিক করুন 

এআইডি

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক