১৮ জানুয়ারী, ২০২৩ ০৩:৫৪ পিএম

ইউক্রেনে হেলিকপ্টার বিধ্বস্ত, স্বরাষ্ট্রমন্ত্রীসহ নিহত ১৮

ইউক্রেনে হেলিকপ্টার বিধ্বস্ত, স্বরাষ্ট্রমন্ত্রীসহ নিহত ১৮
এতে তিন শিশু ও দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী দেনিস মোনাস্তিরস্কিসহ ১৮ জন নিহত হয়েছেন। 

মেডিভয়েস ডেস্ক: ইউক্রেনের কিয়েভ অঞ্চলে হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনা ঘটেছে। এতে তিন শিশু ও দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী দেনিস মোনাস্তিরস্কিসহ ১৮ জন নিহত হয়েছেন। 

আজ বুধবার (১৮ জানুয়ারি) রাজধানী কিয়েভের উপকণ্ঠে একটি কিন্ডারগার্টেনের কাছে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। এ ঘটনায় আহত আরও ১৫ জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। 

হেলিকপ্টারটি ব্রোভারির উপকণ্ঠে বিধ্বস্ত হলে ফার্স্ট ডেপুটি ও স্টেট সেক্রেটারিও নিহত হন বলে জানিয়েছেন কর্মকর্তারা ।

জাতীয় পুলিশপ্রধান ইগর ক্লিমেঙ্কো বলেছেন, এখন পর্যন্ত মোট ১৮ জনের মৃত্যুর বিষয়টি জানা গেছে। নিহত ব্যক্তিদের মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী মোনাস্তিরস্কিসহ ওই মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কয়েক কর্মকর্তাও রয়েছেন। সূত্র: বিবিসি 

টিআই

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

  এই বিভাগের সর্বাধিক পঠিত
করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও
একদিনেই অবস্থান বদল বিশ্ব স্বাস্থ্য সংস্থার

করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও