নেপালে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত বেড়ে ৪০
মেডিভয়েস ডেস্ক: নেপালের পোখরা বিমানবন্দরের কাছে ৭২ জন আরোহী নিয়ে বিমান বিধ্বস্তের ঘটনায় ৪০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্মকর্তারা।
এ ঘটনায় দেশটির প্রধানমন্ত্রী পুষ্প কমল দাহাল মন্ত্রিসভার জরুরি বৈঠক ডেকেছেন এবং রাষ্ট্রীয় সংস্থাগুলোকে উদ্ধার অভিযানে কাজ করার আহ্বান জানিয়েছেন।
নেপালের সেনাবাহিনীর মুখপাত্র রয়টার্সকে বলেছেন, “আমরা আশঙ্কা করছি মৃতের সংখ্যা আরও বাড়বে। বিমানটি টুকরো টুকরো হয়ে গেছে।”
এটিআর ৭২ ইয়েতি এয়ারলাইন্সের বিমানটি কাঠমান্ডু থেকে পোখারা যাচ্ছিল। এ সময় পুরোনো বিমানবন্দর ও পোখারা আন্তর্জাতিক বিমানবন্দরের মাঝামাঝি জায়গায় উড়োজাহাজটি বিধ্বস্ত হয়।
বিমানে যাত্রীদের মধ্যে ৫৩ জন নেপালি,পাঁচজন ভারতীয়, চারজন রুশ ও দুই কোরিয়ান নাগরিক ছিলেন। এছাড়াও আয়ারল্যান্ড, অস্ট্রেলিয়া, আর্জেন্টিনা এবং ফ্রান্স থেকে একজন করে যাত্রী ছিলেন।
বিমান বিধ্বস্তের ঘটনা ঘটার পরই সেখানে দ্রুত ছুটে যান উদ্ধাকারীরা। বিমানের ভেতর আটকে থাকাদের উদ্ধারে চেষ্টা চালাচ্ছেন তারা।
সামাজিকে যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, প্লেনটিতে দাউ দাউ করে আগুন জ্বলছে। ধারণা করা হচ্ছে, বিধ্বস্ত হওয়ার পরই এটিতে আগুন ধরে যায়। সূত্র- বিবিসি
টিআই
বাগেরহাটে আকস্মিক হাসপাতাল পরিদর্শন
পরিত্যক্ত ভবন ও শৌচাগারে স্যালাইন-ওষুধ, ব্যবস্থার হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রীর
বাগেরহাটে আকস্মিক হাসপাতাল পরিদর্শন
পরিত্যক্ত ভবন ও শৌচাগারে স্যালাইন-ওষুধ, ব্যবস্থার হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রীর
আইসিডিডিআর,বি-র গবেষণা
আইসিইউতে ওষুধ-প্রতিরোধী ব্যাকটেরিয়ার বিস্তার, মৃত্যুহার ৯০ শতাংশের বেশি
বিশ্ব আইভিএফ দিবসের আলোচনায় বক্তারা
প্রতি ছয় দম্পতির একটি বন্ধ্যত্বে ভুগছে, দেশে সহজলভ্য আধুনিক চিকিৎসা
জাতিসংঘের প্রতিবেদন
বাংলাদেশে প্রতি পাঁচজনের দুজন স্বাস্থ্যকর খাদ্য কেনায় সামর্থ্যহীন

ছাত্র নির্যাতনে সম্পৃক্ততা
সিওমেক হাসপাতালে সাবেক ছাত্রলীগ সভাপতির পদায়ন বাতিল