১৪ জানুয়ারী, ২০২৩ ০৬:৪১ পিএম

চীনে করোনায় এক মাসে ৬০ হাজার মৃত্যু

চীনে করোনায় এক মাসে ৬০ হাজার মৃত্যু
গত এক মাসে করোনায় আক্রান্ত, কিন্তু ক্যানসার বা কার্ডিওভাসকুলারের মতো বিভিন্ন রোগে অসুস্থ ৫৪ হাজার ৪৩৫ জন মারা গেছেন। এছাড়া মেডিকেল ইনস্টিটিউটগুলোতে এক মাসের বেশি সময় ধরে করোনা সংক্রমণের কারণে শ্বাসকষ্টে আক্রান্ত হয়ে পাঁচ হাজার ৫০৩ জনের প্রাণহানির তথ্য রেকর্ড করেছে।

মেডিভয়েস ডেস্ক: চীনে জিরো কোভিড নীতি বাতিলের পর গত এক মাসে ৬০ হাজার মানুষ মারা গেছেন বলে জানিয়েছে দেশটির সরকারি স্বাস্থ্য সংস্থা। এই প্রথমবারের মতো শনিবার করোনায় মৃত্যুর তথ্য প্রকাশ করেছে তারা।

চীনের জাতীয় স্বাস্থ্য কমিশনের চিকিৎসাবিষয়ক বিভাগের পরিচালক জিয়াও ইয়াহুই বলেছেন, গত এক মাসে করোনায় আক্রান্ত, কিন্তু ক্যানসার বা কার্ডিওভাসকুলারের মতো বিভিন্ন রোগে অসুস্থ ৫৪ হাজার ৪৩৫ জন মারা গেছেন। এছাড়া মেডিকেল ইনস্টিটিউটগুলোতে এক মাসের বেশি সময় ধরে করোনা সংক্রমণের কারণে শ্বাসকষ্টে আক্রান্ত হয়ে পাঁচ হাজার ৫০৩ জনের প্রাণহানির তথ্য রেকর্ড করেছে।

গত মাসে চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন করোনায় যাদের শ্বাসতন্ত্র বিকল হয়ে মারা যাবেন শুধু তাদেরকেই সরকারি করোনায় মৃত্যুর তালিকায় যুক্ত করা হবে বলে ঘোষণা দিয়েছিলেন।

মহামারির শুরু থেকে চীন করোনাভাইরাসে আক্রান্ত এবং প্রাণহানির সঠিক সংখ্যা প্রকাশ করছে না বলে অভিযোগ করেছে বিশ্বের কিছু দেশ। তবে কোভিডের কঠোর বিধিনিষেধ বাতিলের পর দেশটিতে ভাইরাসটির ব্যাপক প্রকোপ শুরু হয়েছে। প্রকোপ বাড়তে থাকায় দেশটির বিভিন্ন হাসপাতালে কোভিড-১৯ রোগীদের উপচে পড়া ভিড় এবং শেষকৃত্য অনুষ্ঠান স্থলে লাশের দীর্ঘ সারি দেখা যাচ্ছে।

মহামারির এমন প্রকোপের পরিপ্রেক্ষিতে চীন থেকে আসা ভ্রমণকারীদের নেগেটিভ পরীক্ষার সনদ প্রদর্শনসহ নানা ধরনের বিধিনিষেধ আরোপ করেছে বিশ্বের বিভিন্ন দেশ।

সূত্র: সাউথ চায়না মর্নিং পোস্ট।

টিআই 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও
একদিনেই অবস্থান বদল বিশ্ব স্বাস্থ্য সংস্থার

করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও