১৪ জানুয়ারী, ২০২৩ ০৩:১৮ পিএম

‘বছরে ৮ হাজারের বেশি নারী জরায়ুমুখের ক্যান্সারে আক্রান্ত হয়’

‘বছরে ৮ হাজারের বেশি নারী জরায়ুমুখের ক্যান্সারে আক্রান্ত হয়’
ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জরায়ুমুখের ক্যান্সার সচেতন দিবস ও সচেতনতা মাস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা এ কথা বলেন।

মেডিভয়েস রিপোর্ট: বাংলাদেশে বছরে আট হাজারের বেশি নারী জরায়ুমুখের ক্যান্সারে আক্রান্ত হয়। এই জরায়ুমুখের ক্যান্সার প্রতিরোধে ৯ থেকে ১৪ বছর বয়সী কিশোরীদের দুই ডোজ টিকা দেওয়ার কথা বলেছেন বিশেষজ্ঞরা।

আজ শনিবার (১৪ জানুয়ারি) ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে জরায়ুমুখের ক্যান্সার সচেতন দিবস ও সচেতনতা মাস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন বক্তারা।

জরায়ুমুখের ক্যান্সার প্রতিরোধ করা সম্ভব জানিয়ে বক্তারা বলেন, প্রাথমিক অবস্থায় ধরা পড়লে চিকিৎসায় সুস্থ হওয়া সম্ভব। প্রাথমিক প্রতিরোধের জন্য এইচপিভি নামের ক্ষতিকর ভাইরাসের বিরুদ্ধে টিকাদান, বাল্যবিবাহ বন্ধ করা এবং এই ক্যান্সারের ঝুঁকি ও প্রতিরোধ বিষয়ে ব্যাপক জনসচেতনতা দরকার, যার কোনও কার্যকর জাতীয় কর্মসূচি এখনও নেওয়া হয়নি।

তারা বলেন, প্রাথমিক অবস্থায় নির্ণয়ের জন্য ক্যান্সার স্ক্রিনিংয়ে নারীদের উদ্বুদ্ধ করা এবং স্ক্রিনিংয়ের সংগঠিত ও সমাজভিত্তিক কর্মসূচি হাতে নেওয়া জরুরি।

অনুষ্ঠানে মূল বক্তব্য তুলে ধরেন জাতীয় ক্যান্সার গবেষণা ইন্সটিটিউটের ক্যান্সার ইপিডেমিওলজি বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ও বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন। তিনি বলেন, প্রতি বছর বাংলাদেশে আট হাজারের বেশি নারী জরায়ুমুখের ক্যান্সারে আক্রান্ত হয়, যাদের মধ্যে প্রায় পাঁচ হাজার নারী মারা যায়। নারীদের ক্যান্সারের মধ্যে স্তন ক্যান্সারের পরেই এর স্থান। এটা দায়িত্বপ্রাপ্ত আন্তর্জাতিক সংস্থা আইএআরসির হিসাব। জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের নিবন্ধন প্রতিবেদন অনুযায়ী, নারীদের দ্বিতীয় প্রধান ক্যান্সার এটি।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, পরিকল্পনা কমিশনের সাবেক সদস্য ও সচিব আবুল কালাম আজাদ, স্ত্রীরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. টি এ চৌধুরী, বিএসএমএমইউর গাইনি বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যাপক ডা. লতিফা শামসুদ্দিন, গাইনি অনকোলজি বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যাপক ডা. সাবেরা খাতুন ও জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. হালিদা হানুম আক্তারসহ অনেকে।

সরকারিভাবে জাতীয় কর্মসূচির জন্য জনমত গঠন ও নিজেদের সাধ্যমত সেবা দেওয়ার লক্ষ্যে ৬ষ্ঠ বারের মতো জরায়ুমুখের ক্যান্সার সচেতনতা দিবস উদযাপন ও মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে মার্চ ফর মাদার নামের মোর্চা। বেলা ১১টার দিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সামনে থেকে ‘জননীর জন্য পদযাত্রা’, তথ্যসমৃদ্ধ বাংলা লিফলেট বিতরণের মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

এসএস/ এআইডি

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন

হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক