১২ জানুয়ারী, ২০২৩ ০৭:৫৩ পিএম
ক্যারিঅন বহাল, সিজিপিএ পদ্ধতি স্থগিত করে বিএমডিসির বিজ্ঞপ্তি
প্রতিষ্ঠানটির রেজিস্ট্রার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
মেডিভয়েস রিপোর্ট: এমবিবিএস কারিকুলামে ক্যারিঅন বহাল ও সিজিপিএ পদ্ধতি বাতিল করে অফিসিয়াল বিজ্ঞপ্তি দিয়েছে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল। আজ বৃহস্পতিবার (১২ জানুয়ারি) প্রতিষ্ঠানটির রেজিস্ট্রার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, গত ১০ জানুয়ারি অনুষ্ঠিত বিএমডিসির জরুরি সভায় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, অতিরিক্ত মহাপরিচালক, বিভিন্ন মেডিকেল কলেজের অধ্যক্ষ এবং বিএসএমএমইউর ভিসিসহ বিভিন্ন মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ডিনদের উপস্থিত ছিলেন। ওই সভায় নিম্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
১. ২০২১ সালের এমবিবিএস কারিকুলামে বর্ণিত প্রথম পেশাগত পরীক্ষায় ক্যারিঅন পদ্ধতি বহাল থাকবে।
২. এমবিবিএস কারিকুলাম ২০২১-এ প্রবর্তিত সিজিপিএ নম্বর পদ্ধতি স্থগিত করা হলো এবং পূর্বের মতো নম্বর পদ্ধতি চলমান থাকবে।
মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ঘটনা প্রবাহ : বিএমডিসি
-
১৩ সেপ্টেম্বর, ২০২৬
-
০৪ অগাস্ট, ২০২৬
নিষিদ্ধ ছাত্রলীগ নেতার কাণ্ড
ভুয়া ইন্টার্নশিপ সনদে নিবন্ধন, বাতিলে রামেকের আবেদনের নথি নেই বিএমডিসির কাছে
-
২৪ জুন, ২০২৬
আপিল বিভাগের রায়
প্র্যাকটিস করতে পারবেন না ডেন্টাল টেকনোলজিস্টরা
-
২২ জুন, ২০২৬
-
০৫ মার্চ, ২০২৬
আগের নিউজ
পরের নিউজ
আরও পড়ুন
বিভাগীয় কমিশনারের তথ্য
মমেকে আগুন: পদদলিত হয়ে ছয়জনের মৃত্যুর খবর সঠিক নয়
বিভাগীয় কমিশনারের তথ্য
মমেকে আগুন: পদদলিত হয়ে ছয়জনের মৃত্যুর খবর সঠিক নয়
বিএমইউতে এনডিএফের ‘সীরাহ কনফারেন্স’
চিকিৎসকদের পেশাগত জীবনে রাসূলের জীবনাদর্শ ধারণের আহ্বান
এই বিভাগের সর্বাধিক পঠিত