১০ জানুয়ারী, ২০২৩ ০৩:৪৯ পিএম

দেশের সব নাগরিককে স্বাস্থ্য কার্ড দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

দেশের সব নাগরিককে স্বাস্থ্য কার্ড দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।

মেডিভয়েস রিপোর্ট: দেশের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষে সরকার সবাইকে স্বাস্থ্য কার্ড প্রদান করার উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।

আজ মঙ্গলবার (১০ জানুয়ারি) দুপুরে সচিবালয়ে কর্মরত সাংবাদিকদের সংগঠনে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) মতবিনিময় সভায় এ কথা জানান তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘প্রত্যেকের জন্য হেলথ কার্ড থাকবে। ডিপিপি (উন্নয়ন প্রকল্প প্রস্তাব) পরিকল্পনা কমিশনে দেওয়া হয়েছে। আশা করি প্রধানমন্ত্রী এটি পাস করে দেবেন। এ বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে।’

তিনি বলেন, ‘হেলথ কার্ডে স্বাস্থ্যবিষয়ক সব তথ্য থাকবে। বিদেশে এমন কার্ড দেওয়া হয়। আমরাও তাদের মতো করে হেলথ কার্ড দেবো।’

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক