বিএসএমএমইউতে ইন্টারভেনশন কার্ডিওলজি ফেলোশিপ প্রোগ্রাম চালু
মেডিভয়েস রিপোর্ট: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ইন্টারভেনশন কার্ডিওলজি ফেলোশিপ প্রোগ্রামের অনুমোদন দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বুধবার (৪ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ডা. স্বপন কুমার তপাদার স্বাক্ষরিত এক নোটিসে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, ‘বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) গত ৪ ডিসেম্বর অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের ৬৮তম সভার সুপারিশক্রমে ১৭ ডিসেম্বর অনুষ্ঠিত সিন্ডিকেটের ৮৯তম সভায় কার্ডিওলজি বিভাগের Fellowship in Interventional Cardiology নামে Fellowship Programme চালু করার বিষয়টি অনুমোদন করা হয়েছে।’
আদেশের অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিএসএমএমইউর সকল অনুষদের ডিন, কার্ডিওলজি বিভাগের চেয়ারম্যান, সকল বিভাগীয় চেয়ারম্যান, সকল অতিরিক্ত রেজিস্ট্রার, অতিরিক্ত পরিচালক ও প্রক্টরসহ সংশ্লিষ্ট সকলের কাছে পাঠানো হয়েছে।
►নোটিসটি দেখতে ক্লিক করুন