০১ জানুয়ারী, ২০২৩ ০১:৫০ পিএম
দেশে করোনার উপধরন বিএফ.৭ শনাক্ত
তিনি বলেন, চীন থেকে আসা একজনের দেহে বিএফ.৭ শনাক্ত হয়েছে। তবে আক্রান্ত ব্যক্তি সুস্থ আছেন।
মেডিভয়েস রিপোর্ট: দেশে চীনফেরত চারজনের মধ্যে একজনের দেহে করোনার ওমিক্রনের নতুন উপধরন বিএফ.৭ শনাক্ত হয়েছে।
আজ রোববার (১ জানুয়ারি) দুপুরে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান আইইডিসিআরের পরিচালক ডা. তাহমিনা শিরীন মেডিভয়েসকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, চীন থেকে আসা একজনের দেহে বিএফ.৭ শনাক্ত হয়েছে। তবে আক্রান্ত ব্যক্তি সুস্থ আছেন।
এর আগে গত ২৬ ডিসেম্বর চীন থেকে আসা দেশটির চার নাগরিকের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়। ওই দিন ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পরীক্ষায় তাঁদের করোনা ধরা পড়ে। তাঁদের মহাখালীতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) করোনা হাসপাতালে পাঠানো হয়।
মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
আগের নিউজ
পরের নিউজ
আরও পড়ুন
বিএমজে ওপেন জার্নালে প্রকাশিত গবেষণা
অবসাদে দেশের ৭০ ভাগ প্রশিক্ষণার্থী চিকিৎসক, পেশাগত অর্জনে অসন্তুষ্ট ৯৫ ভাগ
কোটি টাকার যন্ত্রপাতি বস্তাবন্দি, বিঘ্নিত স্বাস্থ্যসেবা
তেরো মাস আটকে আছে মেডিকেল টেকনোলজিস্ট-ফার্মাসিস্টদের ফাইল, থমকে গ্রেড বাস্তবায়ন ও নিয়োগ প্রক্রিয়া
এই বিভাগের সর্বাধিক পঠিত