০১ জানুয়ারী, ২০২৩ ১১:৪২ এএম

চীন ফেরত যাত্রীদের ওপর মরক্কোর নিষেধাজ্ঞা 

চীন ফেরত যাত্রীদের ওপর মরক্কোর নিষেধাজ্ঞা 
করোনা সংক্রমণ প্রতিরোধে এই সিদ্ধান্ত নিয়েছে দেশটি।

মেডিভয়েস ডেস্ক: চীন সম্প্রতি কঠোর কোভিড বিধিনিষেধ শিথিল করার পর দেশটিতে ব্যাপকভাবে করোনাভাইরাসের প্রকোপ বেড়েছে । এ কারণে চীন ফেরত যাত্রীদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে উত্তর আফ্রিকার দেশ মরক্কো।

আজ রোববার (১ জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। করোনা সংক্রমণ প্রতিরোধে এই সিদ্ধান্ত নিয়েছে দেশটি।

প্রতিবেদনে বলা হয়েছে, করোনাভাইরাস সংক্রমণের যেকোনও নতুন ঢেউ এড়াতে আগামী ৩ জানুয়ারি থেকে চীন ফেরত যাত্রীদের ওপর মরক্কো নিষেধাজ্ঞা আরোপ করবে বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। এক্ষেত্রে এসব যাত্রীদের জাতীয়তা বা নাগরিকত্ব যাই হোক না কেন চীন থেকে ভ্রমণের কারণে এই নিষেধাজ্ঞার আওতায় পড়বেন তারা।

কোভিড-১৯ ভাইরাসে সংক্রমণের সংখ্যা বৃদ্ধির কারণে বেশ কয়েকটি দেশ ইতোমধ্যেই চীন থেকে আসা যাত্রীদের ওপর বিধিনিষেধ আরোপ করেছে। চীন থেকে করোনা আবারও ছড়িয়ে পড়ার আশঙ্কায় যুক্তরাষ্ট্র, স্পেন, ফ্রান্স, দক্ষিণ কোরিয়া, ভারত, ইতালি, ইংল্যান্ড, জাপান ও তাইওয়ান করোনা শনাক্তকরণ পরীক্ষা ছাড়া চীন থেকে দেশগুলোতে প্রবেশ বন্ধ করে দিয়েছে। 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও
একদিনেই অবস্থান বদল বিশ্ব স্বাস্থ্য সংস্থার

করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও