৩১ ডিসেম্বর, ২০২২ ০৭:৫২ পিএম

চীনকে করোনার সঠিক তথ্য দিতে হবে: ডব্লিউএইচও

চীনকে করোনার সঠিক তথ্য দিতে হবে: ডব্লিউএইচও
যুক্তরাষ্ট্র, স্পেন, ফ্রান্স, দক্ষিণ কোরিয়া, ভারত, ইতালি, ইংল্যান্ড, জাপান ও তাইওয়ান করোনা শনাক্তকরণ পরীক্ষা ছাড়া চীন থেকে দেশগুলোতে প্রবেশ বন্ধ করে দিয়েছে।

মেডিভয়েস ডেস্ক: চীনকে করোনা সংক্রান্ত নিয়মিত সঠিক তথ্য দিতে বলেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। 

দেশটিতে সম্প্রতি কঠোর কোভিড বিধিনিষেধ শিথিল করার পর সেখানে প্রাণঘাতী করোনাভাইরাসের প্রকোপ বেড়েছে । এ কারণে এখন অনেক দেশ চীন থেকে প্রবেশ ইচ্ছুক ব্যক্তিদের করোনা শনাক্তকরণ পরীক্ষা বাধ্যতামূলক করেছে।

ডব্লিউএইচও’র কর্মকর্তারা বলছেন, তারা চীনে করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি, নিবিড় পর্যবেক্ষণে রাখা ব্যক্তিদের সংখ্যা, মৃত্যু ও  টিকাদানের হার সংক্রান্ত তথ্য দেখতে চাইছেন। 

চীন থেকে করোনা আবারও ছড়িয়ে পড়ার আশঙ্কায় যুক্তরাষ্ট্র, স্পেন, ফ্রান্স, দক্ষিণ কোরিয়া, ভারত, ইতালি, ইংল্যান্ড, জাপান ও তাইওয়ান করোনা শনাক্তকরণ পরীক্ষা ছাড়া চীন থেকে দেশগুলোতে প্রবেশ বন্ধ করে দিয়েছে।

চীনের কর্মকর্তাদের সঙ্গে আলোচনার পর এক বিবৃতিতে জাতিসংঘের স্বাস্থ্য বিষয়ক সংস্থা বলেছে, করোনা সংক্রান্ত সুনির্দিষ্ট ও সঠিক তথ্য নিয়মিত দিতে অনুরোধ করেছে।  

বিবৃতিতে বলা হয়েছে, চীনে কী পরিমাণ টিকা আছে, টিকা দেওয়ার পরিমাণ কেমন, বিশেষ করে ঝুঁকিপূর্ণ লোকজন ও ষাটোর্ধ্বদের মধ্যে টিকা দেওয়ার হার সম্বন্ধে দেশটির তথ্য দেওয়া উচিত। এসব বিষয়ে সহযোগিতা করার আগ্রহ প্রকাশের পাশাপাশি ডব্লিউএইচও অন্য দেশের টিকা নেওয়ার ক্ষেত্রে বেইজিংয়ের যে সংকোচ, তা কাটিয়ে উঠতেও সাহায্য করতে চেয়েছে।

সূত্র- বিবিসি

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ওজিএসবির ৩৪তম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে বক্তারা

তৃণমূলে নিরাপদ প্রসবে বড় প্রতিবন্ধক জনবল ও অবকাঠামো সংকট

ওজিএসবির ৩৪তম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে বক্তারা

তৃণমূলে নিরাপদ প্রসবে বড় প্রতিবন্ধক জনবল ও অবকাঠামো সংকট

  এই বিভাগের সর্বাধিক পঠিত
করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও
একদিনেই অবস্থান বদল বিশ্ব স্বাস্থ্য সংস্থার

করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও