৮ চিকিৎসক কর্মকর্তার ৬ষ্ঠ গ্রেড মঞ্জুর
মেডিভয়েস রিপোর্ট: বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের ৮ কর্মকর্তার উচ্চতর গ্রেড (৬ষ্ঠ গ্রেড) মঞ্জুর করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
সম্প্রতি মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের পারসোনেল-২ শাখার উপসচিব মোহাম্মদ মোহসীন উদ্দিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, ‘চাকরি (বেতন ভাতাদি) আদেশ, ২০১৫ এর অনুচ্ছেদ-৭; অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত ২১.০৯.২০১৬ খ্রি. তারিখের ২৩২ সংখ্যক পরিপত্রের অনুচ্ছেদ-(গ) (২) এবং অর্থ বিভাগের ০৫.১১.২০২০ খ্রি তারিখের ০৭.০০.০০০০.১৬১.২১.০০২.১৩-১৫২ সংখ্যক স্মারকের প্রেক্ষিতে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের নিম্নবর্ণিত কর্মকর্তাগণের অনুকূলে উচ্চতর গ্রেড (৬ষ্ঠ গ্রেড) মঞ্জুর করা হলো।’
এতে আরও বলা হয়েছে, ‘কর্মকর্তাগণ অর্থ বিভাগ কর্তৃক জারিকৃত ২১.০৯.২০১৬ খ্রি. তারিখের ২৩২ সংখ্যক পরিপত্রের অনুচ্ছেদ-(গ)(৪) অনুযায়ী বকেয়া আর্থিক সুবিধা ১৫.১২.২০১৫ তারিখের পূর্বে প্রদান করা যাবে না। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জনস্বার্থে এ আদেশ জারি করা হলো।’
আদেশের অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট দপ্তরসমূহে পাঠানো হয়েছে।