বিএসএমএমইউতে এফসিপিএস ২য় পর্বে ১২ চিকিৎসকের ভর্তির অনুমোদন
মেডিভয়েস রিপোর্ট: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) জানুয়ারি ২০২৩ সেশনে মেডিসিন, পেডিয়াট্রিকস্ ও ডেন্টাল অনুষদের বিভিন্ন বিভাগে এফসিপিএস ২য় পর্বে ১২ জন বেসরকারি চিকিৎসককে ভর্তির জন্য অনুমোদন দিয়েছে কর্তৃপক্ষ।
আজ বৃস্পতিবার (২২ ডিসেম্বর) বিএসএমএমইউর ওয়েবসাইটে প্রকাশিত বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্ট্রার (শিক্ষা) ডা. জি এম সাদিক হাসান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, `বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের জানুয়ারি ২০২৩ সেশনে মেডিসিন, পেডিয়াট্রিকস্ ও ডেন্টাল অনুষদের বিভিন্ন বিভাগে এফসিপিএস ২য় পর্বে ১২ জন বেসরকারি প্রার্থীর বিভাগীয় মনোনয়নের প্রেক্ষিতে কর্তৃপক্ষ কর্তৃক ভর্তির জন্য অনুমোদন প্রদান করা হয়েছে।'
এতে আরও বলা হয়েছে, ‘বেসরকারি প্রার্থীদের আগামী ২৭ থেকে ২৯ ডিসেম্বরের মধ্যে স্ব স্ব কোর্সে ভর্তির জন্য অনুরোধ করা হলো।’
‘সরকারি, সামরিক ও বিএসএমএমইউ প্রার্থীদের ২৭ ডিসেম্বর থেকে প্রেষণ/ছুটির আদেশ জমাদান সাপেক্ষে ভর্তি কার্যক্রম চলবে', আদেশে উল্লেখ করা হয়েছে।’