একদিনে আরও ১১৩ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি
মেডিভয়েস রিপোর্ট: দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে কারও মৃত্যু হয়নি। ফলে মৃত্যুর সংখ্যা ২৭১ জনেই রয়েছে। একই সময় হাসপাতালে ভর্তি হয়েছেন ১১৩ জন। এর মধ্যে ঢাকায় ৬৬ জন ও ঢাকার বাইরে ৪৭ জন চিকিৎসাধীন আছেন।
আজ সোমবার (১৯ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ভর্তি রোগী ৬৪৫ জন। তাদের মধ্যে ঢাকায় ৫৩টি হাসপাতালে ভর্তি ৩৫০ জন ও ঢাকার বাইরে ২৯৫ জন ভর্তি রয়েছেন।
এতে আরও বলা হয়েছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৯ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৬১ হাজার ৫২১ জন রোগী। এর মধ্যে ঢাকায় ৩৮ হাজার ৭৫৪ জন আর ঢাকার বাইরে ভর্তি আছেন ২২ হাজার ৭৬৭ জন।
এ পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৬০ হাজার ৬০৫ জন। তাদের মধ্যে ঢাকার ৩৮ হাজার ২৩৭ জন আর ঢাকার বাইরে ২২ হাজার ৩৬৮ জন।
প্রসঙ্গত, ২০১৯ সালে ডেঙ্গু জ্বরে চিকিৎসক-স্বাস্থ্যকর্মীসহ প্রায় ৩শ’মানুষের মৃত্যু হয়েছিল। আক্রান্ত হয়েছিল এক লাখ এক হাজার ৩৫৪ জন। আর গত বছর ডেঙ্গুতে মারা গেছেন ১০৫ জন এবং আক্রান্ত হন ২৮ হাজার ৪২৯ জন।
-
২০ জুন, ২০২৬
-
১৮ জুন, ২০২৬
-
১২ মে, ২০২৬
-
১৫ ফেব্রুয়ারী, ২০২৬
-
২৮ নভেম্বর, ২০২৫
-
২৩ নভেম্বর, ২০২৫
-
২২ নভেম্বর, ২০২৫
-
২০ নভেম্বর, ২০২৫
-
১৯ নভেম্বর, ২০২৫
-
১৬ নভেম্বর, ২০২৫