১২ ডিসেম্বর, ২০২২ ০৮:০৯ পিএম

মেডিকেল অফিসার নিয়োগ দিবে সিআইএমসিএইচ

মেডিকেল অফিসার নিয়োগ দিবে সিআইএমসিএইচ
আবেদন ফরম প্রতিষ্ঠানের ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে।

মেডিভয়েস রিপোর্ট: বিভিন্ন বিভাগে প্রশিক্ষণার্থী মেডিকেল অফিসার নিয়োগ দিবে চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপতালে (সিআইএমসিএইচ)।

সোমবার (১২ ডিসেম্বর) হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. আমির হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মেডিসিন, অবস এন্ড গাইনি, সার্জারি, পেডিয়্যাট্রিকস, এনেস্থেশিওলজি, ডার্মাটোলজি ও ইনটি বিভাগে এক বছরের জন্য প্রশিক্ষণার্থী মেডিকেল অফিসার নিয়োগ করা হবে।

যোগ্যতা

এমবিবিএস পাস

বিএমডিসির হালনাগাদ রেজিস্ট্রেশন 

এফসিপিএস পার্ট-১ সম্পন্নকারীদের অগ্রাধিকার প্রদান করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। 

পরীক্ষার তারিখ

২০ ডিসেম্বরের মধ্যে আবেদন করতে হবে। ২৪ ডিসেম্বর সকাল ১০টায় কলেজ অডিটোরিয়ামে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।

প্রসঙ্গত, নিয়োগপ্রাপ্ত ট্রেইনি মেডিকেল অফিসারদেরকে প্রতিষ্ঠানের নিয়মানুযায়ী ভাতা প্রদান করা হবে। 

►বিজ্ঞপ্তিটি দেখতে ক্লিক করুন

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী

‘হামের টিকা নিয়ে গাফিলতির ঘটনায় তদন্তের প্রয়োজন নেই’

প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী

‘হামের টিকা নিয়ে গাফিলতির ঘটনায় তদন্তের প্রয়োজন নেই’

  এই বিভাগের সর্বাধিক পঠিত