০৬ ডিসেম্বর, ২০২২ ০৯:২৪ পিএম

মা ও শিশু মৃত্যু হার কমাতে ওজিএসবি’র অবদান রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

মা ও শিশু মৃত্যু হার কমাতে ওজিএসবি’র অবদান রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী
টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনের জন্য মাতৃ মৃত্যু কমাতে হবে। শিশু মৃত্যু ১২ শতাংশের নিচে আনতে হবে।

মেডিভয়েস রিপোর্ট: মা ও শিশু মৃত্যুর হার কমাতে অবসটেট্রিক্যাল অ্যান্ড গাইনোকোলোজিক্যাল সোসাইটি অব বাংলাদেশের (ওজিএসবি) অবদান রয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।

আজ মঙ্গলবার (৬ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ওজিএসবির ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত সেমিনারে এ কথা বলেন তিনি।

স্বাস্থ্যখাতে ৭০ ভাগ নারী চাকরি পাচ্ছেন জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘দেশের সকল ক্ষেত্রে নারীরা এগিয়ে আছেন। আমরাও চেষ্টা করেছি মা-বোনেরা যেন এগিয়ে থাকে এবং ভালো থাকেন। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনের জন্য মাতৃ মৃত্যু কমাতে হবে। শিশু মৃত্যু ১২ শতাংশের নিচে আনতে হবে।’

এ লক্ষ্যে প্রতিটি হাসপাতালে মা ও শিশুদের জন্য পৃথক ৩০ শয্যা রাখা হবে বলে জানান জাহিদ মালেক।

ওজিএসবি’র সুবর্ণ জয়ন্তির এ বিশেষ আয়োজনে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম। তিনি বলেন, ‘স্বাস্থ্য সূচকের মূল অবদান আপনাদের (ওজিএসবি’র)। এ সংগঠনের সহযোগিতা ছাড়া স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি সম্ভব নয়।’ 

অনুষ্ঠানে আরও বক্তব্যে দেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এ কে এম আমিরুল মোরশেদ ও পরিবার পরিকল্পনা অধিদফতরের মহাপরিচালক (গ্রেড-১) শাহান আরা বানু, ওজিএসবির সাবেক সভাপতি ডা. টিএ চৌধুরী, জাতীয় অধ্যাপক সাহলা খাতুন, বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনসের (বিসিপিএস) সভাপতি ডা. কাজী দ্বীন মোহাম্মদসহ প্রমুখ। 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ডিসকভার এনভায়রনমেন্টের গবেষণা

দেশীয় পাঁচ প্রজাতির মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক

ডিসকভার এনভায়রনমেন্টের গবেষণা

দেশীয় পাঁচ প্রজাতির মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক

নারীদের প্রজননস্বাস্থ্য সুরক্ষায় বিশ্বের প্রথম জেনেরিক

বাজারে ইনসেপ্টার স্বপ্রয়োগযোগ্য জন্মনিয়ন্ত্রণ ইনজেকশন ‘মেডোজেন সাবকিউ’

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক