০৪ ডিসেম্বর, ২০২২ ০৭:৫৭ পিএম

আলম মেমোরিয়াল হাসপাতাল বন্ধ ঘোষণা

আলম মেমোরিয়াল হাসপাতাল বন্ধ ঘোষণা
স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিক শাখার পরিদর্শন কার্যক্রমের চলমান প্রক্রিয়ার অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হয়।

মেডিভয়েস রিপোর্ট: নিয়মানুগতভাবে নিবন্ধিত না হওয়ায় রাজধানী রূপনগরের আলম মেমোরিয়াল হাসপাতাল বন্ধের ঘোষণা নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

আজ রোববার (৪ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিক শাখার পরিচালক (ভারপ্রাপ্ত) ডা. শেখ দাউদ আদনান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিক শাখার পরিদর্শন কার্যক্রমের চলমান প্রক্রিয়ার অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হয়।

এতে বলা হয়েছে, ‘স্বাস্থ্য অধিদপ্তরের পরিদর্শন কার্যক্রমের চলমান প্রক্রিয়ার অংশ হিসেবে অংশ হিসেবে আলম মেমোরিয়াল হাসপাতালে সরেজমিনে গিয়ে দেখা যায় যে, প্রতিষ্ঠানটি নিয়মানুগতভাবে নিবন্ধিত নয়, যা সম্পূর্ণ বেআইনী। পরিদর্শন দল আপনাকে মৌখিকভাবে এই অবৈধ কাজ তথা প্রতিষ্ঠান বন্ধ করার নির্দেশনা দিয়েছেন।

এতে আরও বলা হয়েছে, বিষয়টি হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালককে লিখিতভাবে অবহিত করা হলো এবং অবৈধ প্রক্রিয়ার স্বাস্থ্য সেবা প্রদান হতে বিরত থাকার নির্দেশ দেয়া হলো।’

►বিজ্ঞপ্তিটি দেখতে ক্লিক করুন 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
জুলাই উদযাপনে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা 

হামলা-হুমকি উপেক্ষা করেই আহতদের সেবা দেন চিকিৎসকরা: এনডিএফ

জুলাই উদযাপনে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা 

হামলা-হুমকি উপেক্ষা করেই আহতদের সেবা দেন চিকিৎসকরা: এনডিএফ

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক