০১ ডিসেম্বর, ২০২২ ০২:৩৫ পিএম

দায়িত্বে অবহেলা করলে কাউকে ছাড় নয়: বিএসএমএমইউ ভিসি

দায়িত্বে অবহেলা করলে কাউকে ছাড় নয়: বিএসএমএমইউ ভিসি
বিএসএমএমইউ বলেন, যদি কেউ নিয়মিত অফিস করছে না, এমন প্রমাণ পাওয়া গেলে তার বেতন বন্ধ করে দেওয়া হবে।

মেডিভয়েস রিপোর্ট: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে সবাইকে নিজ নিজ দায়িত্ব কর্তব্য সঠিকভাবে পালন করতে হবে। দায়িত্ব কর্তব্য পালনে অবহেলা করলে কাউকে ছাড় দেয়া হবে না বলে জানিয়েছেন ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ। 

আজ বৃস্পতিবার (১ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের শহীদ ডা. মিল্টন হলে ডিন ও বিভাগীয় চেয়ারম্যানদের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, চিকিৎসা সেবাসহ বিভিন্ন বিষয়ে আয়োজিত মতবিনিময় সভায় এ নির্দেশনা দেন তিনি।

অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে সবাইকে নিজ নিজ দায়িত্ব কর্তব্য সঠিকভাবে পালন করতে হবে। দায়িত্ব কর্তব্য পালনে অবহেলা করলে কাউকে ছাড় দেয়া হবে না। যদি কেউ নিয়মিত অফিস করছে না, এমন প্রমাণ পাওয়া গেলে তার বেতন বন্ধ করে দেওয়া হবে। তাই সবাইকে যথাসময়ে যথাযথভাবে দায়িত্ব কর্তব্য পালনের নির্দেশ দিচ্ছি।

এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, চিকিৎসাসেবা ও গবেষণা কার্যক্রমকে এগিয়ে নিতে সংশ্লিষ্ট সবাইকে প্রয়োজনীয় নির্দেশনা দেন। তিনি তার বক্তব্যে দেশের প্রথম সুপার স্পেশালাইজড হাসপাতালের উদ্বোধন করায় এবং হাসপাতালটি চালু করতে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া ও সহযোগিতা করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান ও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

সভায় অন্যান্যদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান, ডিন অধ্যাপক ডা. মোহাম্মদ হোসেন, ডিন অধ্যাপক ডা. দেবব্রত বনিক, ডিন অধ্যাপক ডা. মাসুদা বেগম, ডিন অধ্যাপক ডা. শিরিন তরফদার, ডিন অধ্যাপক ডা. শাহীন আকতার, প্রক্টর অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান দুলাল, রেজিস্ট্রার ডা. স্বপন কুমার তপাদার, পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক ডা. আবু নাসার রিজভী, হল প্রোভোস্ট অধ্যাপক ডা. এসএম মোস্তফা জামান, কার্ডিওলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. একেএম ফজলুর রহমান প্রমুখসহ বিভিন্ন অনুষদের ডিন ও বিভাগীয় চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
মিরপুরে আন্দোলনে আহত পুলিশ কর্মকর্তা ডা. জাকারিয়ার আবেগঘন স্ট্যাটাস

‘পুলিশের পোশাকের আড়ালেও একজন মানুষ থাকেন’

ডেঙ্গুর ঝুঁকি হ্রাস ও বংশবিস্তার নিয়ন্ত্রণের আশা

কাশিমপুর কারাগারে জাপানি প্রযুক্তিতে এডিস মশার লার্ভা ধ্বংসের উদ্যোগ

মিরপুরে আন্দোলনে আহত পুলিশ কর্মকর্তা ডা. জাকারিয়ার আবেগঘন স্ট্যাটাস

‘পুলিশের পোশাকের আড়ালেও একজন মানুষ থাকেন’

ডেঙ্গুর ঝুঁকি হ্রাস ও বংশবিস্তার নিয়ন্ত্রণের আশা

কাশিমপুর কারাগারে জাপানি প্রযুক্তিতে এডিস মশার লার্ভা ধ্বংসের উদ্যোগ

  এই বিভাগের সর্বাধিক পঠিত